অধিকৃত কাশ্মীরের মন্ত্রীকে দেখেই SAARC ছেড়ে বেরিয়ে এল ভারত
ইসলামাবাদ: পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে সার্ক মিটিং ছেড়ে বেরিয়ে এলেন ভারতীয় কূতনীতিক। সোমবার ইসলামাবাদে বৈঠক চলাকালীন বেরিয়ে আসেন তিনি। কারণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাক অধিকৃত কাশ্মীরের একজন মন্ত্রী।
সংবাদসংস্থা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের মন্ত্রী চৌধুরি মহম্মদ বৈঠকে হাজির আছেন দেখে প্রতিবাদ স্বরূপ সেখান থেকে বেরিয়ে আসেন ভারতীয় কূটনীতিক শুভম সিং। তিনি বুঝিয়ে দেন কাশ্মীরে ভারতেরই অংশ। অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান বুঝিয়ে দিতেই এই কাজ করেন তিনি। তাই পাক অধিকৃত কাশ্মীরের মন্ত্রীর উপস্থিতির বিরোধিতা করেন। এর আগে সার্কের সম্মলেনও বয়কট করে ভারত। এই প্রথম নয়।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে জম্মু-কাশ্মীরের উরি সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। এরপর থেকেই সার্ক সম্মেলন থেকে সরে আসে ভারত। নিজেদের অবস্থানে এখনও অনড় রয়েছে দিল্লি। এরই সঙ্গে চলতি বছরে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভারত এবং পাকিস্তানের বিদেশমন্ত্রীর বৈঠক হবে বলে স্থির হয়। এরই মাঝে পাক জঙ্গিদের বর্বরতা আরও একবার স্পষ্ট হয়। বৈঠক ভেস্তে যায়। কয়েকদিন আগে কার্তারপুর করিডরের শিলান্যাস হয়। ভারত এবং পাকিস্তান দু’দেশেই এই কাজ হয়।
পাকিস্তানের কর্মসূচিতে উপস্থিত থাকতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে অনুরোধ করা হয়। পাকিস্তানের অনুরোধ ফিরিয়ে দেন সুষমা। প্রধানমন্ত্রী ও পাকিস্তান যাবেন না বলে জানিয়ে দেওয়া হয়। তবে কেন্দ্রীয় সরকারের দুই প্রতিনিধি বৈঠকে হাজির ছিলেন।
The post অধিকৃত কাশ্মীরের মন্ত্রীকে দেখেই SAARC ছেড়ে বেরিয়ে এল ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QmjhyI
via IFTTT
Comments
Post a Comment