বুলন্দশহরের ঘটনাকে সামনে রেখে হিন্দুদের বদনাম করার চেষ্টা হচ্ছে: VHP

স্টাফ রিপোর্টার, কলকাতা: উত্তরপ্রদেশে গোরক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উদ্দেশ্যমূলকভাবে তাদের নাম জড়ানো হচ্ছে বলে জানাল বিশ্ব হিন্দু পরিষদ৷ বুলন্দশহরে পুলিশ ও যুবকের মৃত্যুর ঘটনায় তারা কোনভাবেই জড়িত নয় বলে প্রেস বিবৃতি জারি করল হিন্দুত্ববাদী সংগঠনটি৷ যদিও ঘটনায় এক বজরং দলের নেতার বিরুদ্ধেই উঠেছে মূল অভিযোগ৷

প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বুলন্দশহরের পাশেই জঙ্গলে গরুর মৃতদেহ এবং কাটা অংশ পাওয়া যায়৷ আশেপাশের সাধারণ হিন্দুরা গো-হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় এবং ধরনা শুরু করে৷ এই সাধারণ হিন্দুরা কেউ কোন বিশেষ সংগঠনের পক্ষে ছিল না৷ এর মধ্যে অনেকে সমাজবাদী পার্টি কিংবা কংগ্রেসেরও সমর্থক ছিল৷ এরপর কোনও কারণে পরিস্থিতি খারাপ হয়ে যায়৷

পড়ুন: বাংলায় অমিত শাহের রথযাত্রাকে রাবনের যাত্রা বলে কটাক্ষ মমতার

পুলিশ এবং সাধারণ গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ কিন্তু এই ঘটনার কোনও তদন্ত শুরুর আগেই সরাসরি বিশ্ব হিন্দু পরিষদকে জড়িয়ে দেওয়া হল৷ আমরা মনে করি এটি ইচ্ছাকৃত৷ সরকার সিট(SIT) দিয়ে তদন্তদের কথা ঘোষণা করেছে৷ তদন্ত সম্পন্ন হলেই সত্যি বেরিয়ে আসবে৷ বিশ্ব হিন্দু পরিষদও চায় দোষীরা শাস্তি পাক৷ যারা গো হত্যা করে অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে রেখে এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে তারাই আসল দোষী৷ তাদেরও খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক৷

বিশ্বহিন্দু পরিষদের পূর্বাঞ্চলের সভাপতি শচীন্দ্রনাথ সিনহা বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুঃখের৷ তা সে পুলিশ অফিসার হোক কিংবা সাধারণ মানুষের৷ দু’বছর আগে দিল্লির রাস্তায় এক ডাক্তারকে পিটিয়ে মেরে ফেলেছিল কিছু দুস্কৃতি৷ পরে জানা গিয়েছিল আক্রমণকারীরা মুসলিম৷ তখন কিন্তু মিডিয়া সেখানে মুসলিম সন্ত্রাস দেখেনি৷ কিন্তু বুলন্দশহরের ঘটনায় হিন্দুদের দোষ দেওয়া হচ্ছে৷ বিশ্ব হিন্দু পরিষদকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে৷’’

পড়ুন: পাকিস্তানকে জোর ধাক্কা দিয়ে ভারতের ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’

তিনি আরও বলেন, ‘‘ঘটনাটা উত্তরপ্রদেশে ঘটেছে যেখানে বিজেপি সরকারে রয়েছে তাই এই আলোচনা৷ কিন্তু পশ্চিমবঙ্গে বাংলা পড়তে চেয়ে গুলি খেয়ে ছাত্রের মৃত্যু হলে কোনও আলোচনা হয় না৷’’

সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশ বুলন্দশহর৷ স্থানীয় একটি গ্রাম থেকে দূরে জঙ্গলে ২৫টি মৃত গোরু পাওয়া যায়৷ খবর পাওয়া মাত্র ছুটে যায় বেশকিছু সংগঠন৷ তাদের দাবি, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ গোহত্যা করেছে৷ তারপরই শুরু হয় বিক্ষোভ ও ধরনা৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ গিয়েছিল সেখানে৷

পড়ুন: চপার কেলেঙ্কারির তদন্তে অতি সক্রিয় সিবিআই, তোপ খুরশিদের

তাদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা৷ এরপরই অশান্তির পারদ চড়তে শুরু করে৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বেধে যায়৷ এই ঘটনায় সুবোধ কুমার সিং নামে এক পুলিশ আধিকারিক এবং সুমিত নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ জখম হয়েছেন আরও চার পুলিশ কর্মী৷

জানা গিয়েছে, নিহত পুলিশ আধিকারিক সুবোধ কুমার সিং বিতর্কিত দাদরি ঘটনার তদন্ত করছিলেন৷ সেখানে ঘরে গো-মাংস রাখছিল বলে এক সংখ্যালঘুকে খুন করা হয়েছিল৷ পরে জানা গিয়েছে তিনি আদৌ তেমন কিছু ঘরে রাখেননি৷

এদিকে বুলন্দশহরে হিংসাত্মক ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ৷ প্রায় ৩০ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, দ্বিতীয় এফআইআরে হিংসা ছড়ানোর অভিযোগে অন্তত ২৭ জনের নাম রয়েছে৷ এছাড়া আরও ৬০ জন অজ্ঞাতপরিচয়ের নামও রাখা হয়েছে এফআইআরে৷ এরা সকলে গোহত্যা পরবর্তী হিংসায় জড়িত বলে অভিযোগ৷ গতকালের হিংসার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসলেও গোটা এলাকা এখনও থমথমে৷

The post বুলন্দশহরের ঘটনাকে সামনে রেখে হিন্দুদের বদনাম করার চেষ্টা হচ্ছে: VHP appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SsOIE8
via IFTTT

Comments