হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার AIMIM কাউন্সিলর
মুম্বই: হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল একজন এআইএমআইএম কাউন্সিলরকে। ঘটনাটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ পুর এলাকার। অভিযুক্ত কাউন্সিলরের নাম সৈয়দ মাতিন।
ঘটনার সূত্রপাত শুক্রবার পুরসভায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শোক জ্ঞাপন ঘিরে। পুরসভার বিজেপি কাউন্সিলররা শোক জ্ঞাপনের প্রস্তাব দিলে তাতে আপত্তি জানায় সৈয়দ মাতিন। এরপরেই ক্ষুব্ধ বিজেপি কাউন্সিলরদের সঙ্গে বচসা হয় সৈয়দ মাতিনের। প্রায় এক ডজন পদ্ম কাউন্সিলর মাতিনের উপরে চড়াও হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন- বাজপেয়ীর শোক জ্ঞাপনে বাধা দেওয়ায় আক্রান্ত AIMIM কাউন্সিলর
অন্যদিকে মাতিনের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যক্ত কুরুচীকর মন্তব্য করেছে এআইএমএইএম কাউন্সিলর। ঔরঙ্গাবাদের এক বিজেপি কাউন্সিলর বলেছেন, “যে ভাষায় সৈয়দ মাতিন অটলজিকে আক্রমণ করেছে তা মুখে আনতে পারছি না।” শুধু তাই নয়, পুরসভার বাইরে এক বিজেপি কর্পোরেটরের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে সৈয়দ মাতিনের বিরুদ্ধে। একই সঙ্গে ওই গাড়ির চালককে সৈয়দ মারধোর করেছে বলেও অভিযোগ।

ঔরঙ্গাবাদ পুরসভার ডেপুটি মেয়র বিজয় সাইয়ানাথ আউতাড়ে সিটি চক থানায় সৈয়দ মাতিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে হিংসা ছড়ানোয় মদত দেওয়ার অভিযোগ নিয়ে আসা হয়েছে এআইএমএইএম জেলা সভাপতি জাভেদ কুরেশির বিরুদ্ধেও। অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের সিটি চক থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ২৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
যদিও নিজের অবস্থানে অনড় সৈয়দ মাতিন। তার কথায়, “শোক জ্ঞাপনের অনুষ্ঠানের আমি বিরোধিতা করেছিলাম। আর বিরোধিতা করাটা আমার গণতান্ত্রিক অধিকার। তবুও আমায় আক্রান্ত হতে হল।” বিজেপি কাউন্সিলরেরা একযোগে আক্রমণ না করলে পালটা জবাব সে দিতো বলে দাবি করেছে মাতিন।
The post হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার AIMIM কাউন্সিলর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MYSC5m
via IFTTT
Comments
Post a Comment