সিধুর মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করল বজরং দল
নয়াদিল্লি: রাজনীতির ময়দানে কংগ্রেস নেতা-প্রাক্তন ক্রিকেটার সিধুকে নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক-সমালোচনা৷ আর তারই মধ্যে এবার সিধুর কাটা মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করল বজরং দল৷
পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে আলিঙ্গন এবং ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানে উপস্থিত থাকার জন্য এমন ঘোষণা বলে জানা গিয়েছে৷
পাকিস্তানের সেনা প্রধানকে কোলাকুলিতে পঞ্জবের কংগ্রেস সরকারের মন্ত্রী ও ক্রীড়াবিদ সিধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও দায়ের হয় বলে জানা গিয়েছে৷ বিহারের মুজফফরপুর আদালতে অভিযোগ করা হয়েছে৷ জানা গিয়েছে, সুধুর ওঝা নামে এক আইনজীবী এই অভিযোগটি করেছেন৷ তিনি জানান, সিধুর আচরণ দেশবাসীকে আহত করেছে৷
পড়ুন: সিধুকে জড়িয়ে ধরে জানেন কী বলেছেন পাক সেনাপ্রধান?
জানা যায়, আদালতে মামলাটি গৃহীত হয়েছে৷ আগামী সপ্তাহে মামলার শুনানি হবে৷ ইমরান খানের পাকিস্তান প্রধানমন্ত্রী পদে শপথের সময় পাক সেনা প্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করেন সিধু৷ এমনকী তাঁকে পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে তাঁকে বসতে দেখা যায়৷ ভারতে এর তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ অনেকে সিধুর গায়ে ‘পাকিস্তান প্রেমী’ লেবেল সেঁটে তাঁকে ইসলামাবাদে পাঠিয়ে দেওয়ার দাবি জানান৷ এক বিজেপি মোর্চা নেতা সিধুকে সর্বোচ্চ শাস্তিদানের দাবি জানান৷
সিধুকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে কংগ্রেসও৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং জানান, পাক সেনা প্রধানকে জড়িয়ে ধরার ঘটনাকে তিনিও সমর্থন করেন না৷ এই ভাবে দলের ভিতর ও বাইরে সমালোচিত হয়ে ব্যাকফুটে প্রাক্তন এই ক্রিকেটারও৷ আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, ‘‘কেউ(বাজওয়া) যদি আমার দিকে এগিয়ে এসে বলে, আমরা একই সংস্কৃতির বাসিন্দা এবং গুরু নানকের ৫৫০ তম প্রকাশ পর্ব উপলক্ষে করতরপুর সীমান্ত খুলে দেওয়া হবে, তাহলে আমার কী করা উচিত ছিল?’’
The post সিধুর মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করল বজরং দল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vXrBJc
via IFTTT
Comments
Post a Comment