প্রতিরক্ষা মন্ত্রক থেকে রাফায়েল বরাত মেলেনি : অনিল অম্বানী গোষ্ঠী
নয়াদিল্লি: সম্প্রতি কংগ্রেস-বিজেপি তরজা শোরগোল ফেলেছে রাফায়েল বিতর্ক ৷ সেই বিষয়ে এবার অনিল অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠী নিজেদের অবস্থান স্পষ্ট করে জানাল। এই শিল্পগোষ্ঠীর দাবি, বিমানের যন্ত্রাংশ নির্মাণের ক্ষেত্রে তারা প্রতিরক্ষামন্ত্রক থেকে কোনও বরাত মেলেনি। ফরাসি সংস্থা ডসাল্টের কাছ থেকে তাঁরা সরাসরি এই বরাত পেয়েছেন বলে দাবি করেছেন রিলায়্যান্স ডিফেন্স লিমিটেডের সিইও রাজেশ ঢিংরা।
ইউপিএ আমলেই ফ্রান্সের থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রাথমিক কথা হয়েছিল। এরপর ২০১৫ সালে নরেন্দ্র মোদী ফ্রান্সে গিয়ে যে চুক্তি করে আসেন, তাতে বিমানের দাম রাতারাতি আকাশছোঁয়া হয়ে গিয়েছে বলে অভিযোগ তোলেন রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতির অভিযোগ ছিল, যা করা হয়েছে বিশেষ একটি ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা করে দিতে। ফলে এই রাফায়েল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে যুগ্ম সংসদীয় কমিটির তদন্ত দাবি জানায় কংগ্রেস। ঢিংরা যদিও এ দিন রাফায়েল চুক্তি থেকে ৩০ হাজার কোটি টাকা মুনাফার অভিযোগও উড়িয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন রিলায়্যান্সের তো এ ব্যাপারে কোনও অভিজ্ঞতাই নেই৷ তাছাড়া প্রশ্ন উঠেছে -রাষ্ট্রায়ত্ত বিমানপ্রস্তুতকারী সংস্থা হ্যাল-ই বা কেন এই যন্ত্রাংশ নির্মাণের বরাত পেল না । জবাবে ঢিংরা জানান, চুক্তিপত্রে রফতানি সংক্রান্ত যে শর্ত রয়েছে, তা পূরণ করতে রিলায়্যান্সকেই বেছে নেয় ডসাল্ট।
যু্দ্ধবিমানের যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে অনভিজ্ঞতার কথা মেনে নিয়েছে অনিল অম্বানীর সংস্থা। তাদের দাবি, হ্যাল ছাড়া ভারতের আর কোনও সংস্থারই এই অভিজ্ঞতা নেই। তা হলে এই বরাত মিলল কী ভাবে? ঢিংরার যুক্তি, তারা নতুন কিছুই তৈরি করছেন না। চুক্তি অনুসারে ৭০ শতাংশ প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করা হবে। সবটাই ডসাল্ট রিলায়্যান্স এরোস্পেস লিমিটেড মারফত এবং যেখানে ডসাল্টের ৪৯ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
The post প্রতিরক্ষা মন্ত্রক থেকে রাফায়েল বরাত মেলেনি : অনিল অম্বানী গোষ্ঠী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2P4e9ec
via IFTTT
Comments
Post a Comment