লাভপুরে বাড়িতে রহস্যজনকভাবে খুন স্বর্ণ ব্যবসায়ী, লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠের অভিযোগ

বাড়িতে রহস্যজনকভাবে খুন স্বর্ণ ব্যবসায়ী। লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার বিপ্রটিকুরিতে। মৃতের নাম বিপদতারণ সিংহ। পরিবারের দাবি, গতকাল রাতে বাড়ির একতলায় একাই শুয়েছিলেন ওই ব্যবসায়ী। পরিবারের অন্য সদস্যরা ছিলেন দোতলায়। আজ সকালে একতলা থেকে তাঁর হাত-পা বাঁধা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। আলমারি ভাঙা, ঘর লণ্ডভণ্ড থাকায় লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠের অভিযোগ। তবে ডাকাতির উদ্দেশ্যে খুন, না কি অন্য কোনও কারণ খতিয়ে দেখছে লাভপুর থানার পুলিশ। 

from https://ift.tt/2MOjDby
via IFTTT

Comments