বাজপেয়ীকে ঠেকাতে টিভিতে ‘ববি’ চালিয়েছিলেন ইন্দিরা!
নয়াদিল্লি: বৃহস্পতিবার বিকেল ৫.০৫মিনিট নাগাদ দিল্লিতে এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী৷ সমগ্র দেশে শোকের ছায়া৷
মোট তিনবার তিনি প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন৷ বলিউডের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল আবার সেই বলিউডের সঙ্গে তাঁকে জড়িয়ে ছিল মুখরোচক গল্পও৷ শোনা যায় ১৯৭৭ সালে একটি ঘটনা ঘটেছিল৷ সে সময় ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রামলীলা ময়দানে একটি ব়্যালি ছিল৷ এক বর্ষীয়ান সাংবাদিক বিবিসিকে এই তথ্য দিয়েছিলেন বলে জানা যায়৷
পড়ুন: বাজপেয়ীকে কখনও নাচতে দেখেছেন? দেখুন ভিডিওটি
এই সাংবাদিক জানিয়েছিলেন, এই ব়্যালিতে বাজপেয়ীর ভাষণ দেওয়ার কথা ছিল এবং তা কভার করতে সেখানে এই সাংবাদিক গিয়েছিলেন৷ বাজপেয়ীকে শুনতে বহু মানুষের সমাগম হয়েছিল সেখানে৷ জনগণকে সেই ব়্যালিতে যেতে আটকাতেই নাকি তৎকালীন সরকার দূরদর্শনে ১৯৭৩-এর সবথেকে হিট ছবি ববি প্রদর্শনের সিদ্ধান্ত নেন৷
ব়্যালি ৪টে নাগাদ শুরু হওয়ার কথা ছিল৷ অটল বিহারী বাজপেয়ীর বক্তৃতার হতে হতে রাত ৯টা হয়ে যায়৷ কিন্তু তাঁর ভাষণ শুনতে লোকের ভিড় এতোটুকু কমেনি৷ বাজপেয়ীর জাদুতে তৎকালীন সরকারের প্রয়াসও ফিকে হয়ে যায়৷ ব্যর্থ হয়ে যায় সরকারের এন্টারটেউইনমেন্ট ট্রিক৷
The post বাজপেয়ীকে ঠেকাতে টিভিতে ‘ববি’ চালিয়েছিলেন ইন্দিরা! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vPMpC0
via IFTTT
Comments
Post a Comment