রাজা থেকে মন্ত্রী! শেষ শ্রদ্ধায় উপস্থিত সব প্রতিবেশী
নয়াদিল্লি: গত কয়েকদিন ধরে হাসপাতাকে চলছিল লড়াই। আগে বারবার মৃত্যুকে হারিয়েছেন তিনি। এবার হার মানলেন। চলে গেলে দেসের প্রিয় নেতা অটল বিহারী বাজপেয়ী। বিজেপি, কংগ্রেস, হিন্দুল, মুসলিম- সব নির্বিশেষে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন তাঁকে। শোকবার্তা দিয়েছে বাংলাদেশ, পাকিস্তানও। তাঁর শেষযাত্রায় উপস্থিত থাকতে ভারতে এলেন প্রতিবেশি দেশের প্রতিনিধিরা।
এদিন তাঁকে শ্রদ্ধা জানাতে ভারতে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসর ওয়াংচুক। বাজপেয়ীর শেষকৃত্যে উপস্থিত থাকবেন তিনি। সঙ্গে রয়েছেন ভুটানের এক প্রতিনিধি দলও।
এছাড়াও এদিন উপস্থিত থাকছেন নেপাল, বাংলাদেশের ও শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীও। বাজপেয়ীকে তাঁরাও জানাবেন শেষ শ্রদ্ধা।
বৃহস্পতিবার সন্ধেতেই বাংলাদেশের তরফ থেকে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানের তরফে বিশেষ বিবৃতি দিয়েছেন সেদেশের হবু প্রধানমন্ত্রী ইমরান খান।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, ”নেপাল একজন বন্ধু আর শুভাকাঙ্খী হারাল। ভারতের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার জন্য তাঁকে মনে রাখা হবে।” ভারতে এসেছেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গাওয়ালি ও বাংলাদেশের বিদেশমন্ত্রী এএইচ মহম্মদ আলি।
The post রাজা থেকে মন্ত্রী! শেষ শ্রদ্ধায় উপস্থিত সব প্রতিবেশী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OLmNxt
via IFTTT
Comments
Post a Comment