কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় গড়বে মমতার সরকার

কলকাতা: কন্যাশ্রীদের জন্য সুখবর৷ এতদিন স্কুলের কন্যাশ্রীরা সাহায্য পেত বাংলার সরকারের কাছ থেকে৷ এবার উচ্চশিক্ষায় কন্যাশ্রীদের পাশে দাঁড়াতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার কন্যাশ্রী দিবসে তাঁর ঘোষণা, রাজ্যে এবার গড়ে তোলা হবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়৷

আরও পড়ুন: কন্যাশ্রী’ দিবসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

এতদিন কন্যাশ্রী প্রকল্পের টাকা সব ছাত্রীরা পেত না৷ একটা নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকা পরিবারের মেয়েরাই ওই টাকা পেত৷ এবার থেকে সবাইকে কন্যাশ্রীর আওতাভুক্ত করা হবে বলে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, এর জন্য রাজ্য সরকারকে আরও ২০০ কোটি টাকা খরচ করতে হবে৷

বিস্তারিত আসছে….

The post কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় গড়বে মমতার সরকার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vJI1EL
via IFTTT

Comments