চিনে কেন ছাপা হচ্ছে ভারতের নোট?

নয়াদিল্লি: প্রচুর পরিমাণ বিদেশি নোট ছাপাচ্ছে চিন। তার মধ্যে রয়েছে ভারতের নোটও। চিনের এক সংবাদমাধ্যমে এমন রিপোর্ট প্রকাশিত হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী, চিনের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ নোট ছাপানো হচ্ছে। চিনের Banknote Printing and Minting Corporation-এর একাধিক সূত্রকে উদ্ধৃত করে ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ‘এবছর অন্যবারের তুলনায় অনেক বেশি নোট ছাপানোর টার্গেট সেটা করা হয়েছে।

কর্পোরেশনের প্রেসিডেন্ট লিউ গুশেং জানিয়েছেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নেওয়ার দু’বছর পর প্রথম এই সংস্থা একাধিক দেশের টাকা ছাপানোর কন্ট্রাক্ট পেয়েছে। সেই তালিকায় রয়েছে থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ভারত, ব্রাজিল ও পোল্যান্ড।

কংগ্রেস নেতা শশী থারুর এই রিপোর্ট প্রকাশরে পর দেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, নোট বাতিলের পর ভারতের বিভিন্ন ব্যাংকে এসেছে সবথেকে বেশি নকল নোট। সন্দেহজনক লেনদেনের পরিমাণও বেড়েছে ৪৮০ শতাংশ।

The post চিনে কেন ছাপা হচ্ছে ভারতের নোট? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2B6bjm3
via IFTTT

Comments