জলবন্দী মানুষকে উদ্ধার করতে ৪০ ফুট ব্রিজ বানাল সেনা

ত্রিবান্দাম: ১৯২৪ সালের পর থেকে এত খারাপ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি কেরালায়৷ প্রাণ গিয়েছে বহু মানুষের৷ ধ্বংস্ব হয়েছে ঘরবাড়ি, ফসল৷ এখনও টানা বৃষ্টি চলছে কেরালার বিভিন্ন প্রান্তে৷ ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয়েছে সেনা৷
সেনার হাত ধরেই উদ্ধার কাজ চলছে৷ জলমগ্ন মানুষকে উদ্ধার করতে সক্রিয় উদ্যোগ নিয়েছে সেনা৷ রাজ্যের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন সাধারণ মানুষ৷ জলস্তর ক্রমশ বাড়ছে৷

দিন রাত কাজ করছে সেনা মানুষকে উদ্ধার করতে৷ রাস্তা বন্ধ, কোথাও কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে গোটা রাস্তাই৷ এরকমই ঘটনা ঘটেছে কেরালার মালাপ্পুরামে৷ সেনার ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্স ৪০ ফুট লম্বা একটি ব্রিজ বানিয়ে ফেলেছে জলবন্দী মানুষকে উদ্ধার করার জন্য৷

কেরালায় চলছে সেনার অপারেশন সহযোগ৷ এই অপারেশনের আওতায় ব্রিজ গুলি বানানো হচ্ছে৷ ভেঙে পড়া গাছের গুঁড়ি, কাঠের টুকরো ও দড়ি দিয়ে পায়ে চলাচলের যোগ্য ব্রিজ বানানো হয়েছে৷ ওয়ানাড়ে ইতিমধ্যেই এই ব্রিজ দিয়ে ৮০০ মানুষকে উদ্ধার করেছে সেনা৷

কোঝিকোড়, ইদুক্কি, মালাপ্পুরম, কান্নুড় ও ওয়ানাড়ে ১০ কলাম সেনা কাজ করছে৷ যার মধ্যে রয়েছে নৌসেনা, বায়ুসেনা, এনডিআরএফ৷ কেরালায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে৷

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে৷ ৮,৩১৬ কোটি টাকার ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত৷ প্রায় ২০ হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে৷ ৮ আগস্ট থেকে কেরালার উত্তর ও মধ্যভাগের বেশীরভাগ অংশই জলের তলায়৷ ৫৪,০০০ বেশি মানুষ গৃহহীন৷

The post জলবন্দী মানুষকে উদ্ধার করতে ৪০ ফুট ব্রিজ বানাল সেনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vGK8Jr
via IFTTT

Comments