সোমবার পঞ্চায়েত মামলার চূড়ান্ত রায়!
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পঞ্চায়েত মামলার শুনানি। শুক্রবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
শারীরিক অসুস্থতার কারণে এদিন আদালতে উপস্থিত ছিলেন না বিচারপতি। সেই কারণে শুনানি হয়নি। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন- মেয়াদ উত্তীর্ণ পঞ্চায়েতগুলিতে বসবে প্রশাসক: নবান্ন
দীর্ঘদিন ধরেই আদালতে ঝুলে রয়েছে পঞ্চায়েত মামলা। মনে করা হচ্ছে আগামী সোমবারেই এই মামলায় চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট।
ভোটগ্রহণ পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগ উঠেছিল শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ৩৩ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ঘাস ফুল শিবির।

বিস্তারিত আসছে…।
The post সোমবার পঞ্চায়েত মামলার চূড়ান্ত রায়! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MlQGYb
via IFTTT
Comments
Post a Comment