বাঁকুড়ায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধে হয়রানি যাত্রীদের
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের৷ মঙ্গলবার সকালে বাঁকুড়ার পুয়াবাগান সংলগ্ন দামোদরপুরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। রাস্তার উপর মৃতদেহ নামিয়ে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ।
গত ২৩শে জুলাই বাঁকুড়া সদর থানার আগয়া গ্রামে মদের ঠেকে ঝামেলাকে কেন্দ্র করে সুনীল রায় নামে এক ব্যক্তিকে মারধর করা হয়৷ জখম সুনীলবাবুকে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার এনআরএসে স্থানান্তরিত করা হয়৷ রবিবার তাঁর মৃত্যু হয়৷
আরও পড়ুন: মাত্র ১৪ বছর বয়সেই গভর্ণর হওয়ার দৌড়ে ইথান
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সোমবার রাতে গ্রামে মৃতদেহ পৌঁছালে দোষীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে স্থানীয়রা মৃতদেহ আটকে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে ব্যস্তততম ওই রাস্তায় ব্যাপক যানযটের সৃষ্টি হয়। আটকে পড়েন বহু যাত্রী ও পণ্যবাহি গাড়ি। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরাও। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয়।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার মোড়কে দিল্লি
অবরোধকারী অভিজিৎ চট্টোপাধায় বলেন, ‘‘সুনীল রায় আগয়া গ্রামে বাজার করতে যাওয়ার সময় গ্রামেই মদের ঠেকের কাছে মদ্যপরা ওঁর টাকা পয়সা ছিনিয়ে নেয়৷ ঘটনা ঘিরে ব্যাপক মারধর চলে। গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ও পরে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়।’’
আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় হেনস্তার শিকার জনপ্রিয় অভিনেত্রী
পুলিশ দোষীদের ধরতে টালবাহানা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘‘দোষীদের গ্রেফতারের দাবীতেই আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছিলাম।’’
পুলিশ সূত্রে পাওয়া খবর, অবরোধ ওঠার পর পরই দু’জন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন: বাঙালির মুখে হাসি ফুটিয়ে দিঘায় উঠল ১০০ টন ইলিশ
The post বাঁকুড়ায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধে হয়রানি যাত্রীদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KN2H3q
via IFTTT
Comments
Post a Comment