মৃত্যুকে আমি ভয় পাই না: বাজপেয়ী

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: আজ তাঁকে নিয়ে চলছে যমে-মানুষে টানাটানি৷ শেষ পর্যন্ত জয় হবে কার, সেই উত্তর তো রয়েছে সময়ের গর্ভে৷ কিন্তু এই গোটা ঘটনার প্রধান চরিত্র অনেক আগেই বলে দিয়েছিলেন যে তিনি মৃত্যুকে ভয় পান না৷

তিনি অটলবিহারী বাজপেয়ী৷ ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী, যিনি পূর্ণ সময় ক্ষমতায় ছিলেন৷ ১৯৯৬ সালে লোকসভায় দাঁড়িয়ে তিনি একথা বলেছিলেন৷

আরও পড়ুুন: মোদী ছুটে গিয়ে জড়িয়ে ধরেছিলেন বাজপেয়ীকে! দেখুন ভিডিও

সেদিন লোকসভায় আস্থা ভোট ছিল৷ বিজেপি প্রথমবার কেন্দ্রের সরকার গড়েছে৷ সেই সরকারের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী৷ তাঁকেই সেদিন নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হত৷

একক বৃহত্তম দল হিসেবে তৎকালীন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মা বিজেপিকে সরকার গড়তে ডেকেছিল৷ প্রধানমন্ত্রী হয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী৷ কিন্তু সেই সরকারের মেয়াদ ছিল মাত্র ১৩ দিন৷ শেষদিন অর্থাৎ ত্রয়োদশ দিনে আস্থা ভোট নিয়ে আলোচনায় অংশ নিয়ে একথা বলেছিলেন বাজপেয়ী৷ বলেছিলেন, ‘‘মরতে আমি ভয় পাই না৷ কিন্তু ভয় পাই বদনাম হওয়ার থেকে৷’’

আরও পড়ুুন: বাজপেয়ীর কাছে কৃতজ্ঞ মমতা

প্রধানমন্ত্রী হিসেবে লোকসভায় সেদিন বক্তৃতা করতে গিয়ে নানা ইস্যুতে বিরোধীদের বিঁধেছিলন বাজেপেয়ী৷ তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ টেনে উত্তর দিয়েছিলেন বিরোধীদের৷ বলেছিলেন, ‘‘আপনারা আমাকে ক্ষমতালোভী বলে অভিযোগ করছেন৷ হ্যাঁ আমি ক্ষমতালোভী৷ কিন্তু ক্ষমতার লোভে আমি কোনও ভুল কাজ করি না৷’’ এর পরই বাজপেয়ী মৃত্যুকে ভয় না পাওয়ার ওই মন্তব্য করেছিলেন৷

আরও পড়ুুন: সঙ্কটজনক বাজপেয়ী: বিষন্ন মুখে হাসপাতাল ছাড়লেন মোদী

The post মৃত্যুকে আমি ভয় পাই না: বাজপেয়ী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nJTLmi
via IFTTT

Comments