বিজেপি সদর দফতরের বাইরে ফের স্বামী অগ্নিবেশের উপর হামলা
নয়াদিল্লি: ফের প্রহৃত স্বামী অগ্নিবেশ৷ শুক্রবার বিজেপির সদর দফতরের বাইরে তাঁর উপর হামলা চালানো হয়৷ এই নিয়ে দ্বিতীয়বার ৭৯ বছর বয়সী সমাজকর্মী স্বামী অগ্নিবেশের উপর হামলা করা হল৷ অভিযোগের তির বিজেপির দিকে৷ যদিও বিজেপির তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি৷
শুক্রবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করতে বিজেপি সদর দফতর যাচ্ছিলেন স্বামী অগ্নিবেশ৷ তখনই হয় হামলা৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে স্বামী অগ্নিবেশ বলেন, ‘‘বাজপেয়ীজিকে শ্রদ্ধা জানাতে বিজেপির সদর দফতর যাচ্ছিলাম৷ পুলিশ পিকেট থাকায় হেঁটেই যাচ্ছিলাম৷ আমার সঙ্গে আরও দু’জন ছিল৷ হঠাতই একদল যুবক আমাদের ঘিরে ফেলে পেটাতে শুরু করে৷ বেধড়ক মারধর করা হয়৷ ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়া হয়৷ পা দিয়ে লাথি মেরে মাথার পাগড়ি খুলে ফেলা হয়৷’’
এরপরেই তাঁর সংযোজন, হামলাকারীরা বিশ্বাসঘাতক বলে চেঁচাতে থাকে৷ হামলার একটি ভিডিও এর মধ্যে ভাইরাল হয়ে যায়৷ তাতে দেখা গিয়েছে, গেরুয়া বসন পরিহিত স্বামী অগ্নিবেশকে তাড়া করছেন একদল যুবক৷ এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি৷ তাঁর মাথার পাগড়ি লাথি মেরে ছুঁড়ে ফেলা হয়৷ এক মহিলাকে দেখা গিয়েছে হাতে চপ্পল নিয়ে দাঁড়িয়ে থাকতে৷ যেন মারার অপেক্ষায় আছেন তিনি৷
স্বামী অগ্নিবেশের উপর আগেও হামলা হয়েছে৷ আগের মাসে ঝাড়খন্ডের পাকুড়ে একদল বিজেপি কর্মীর হাতে প্রহৃত হন তিনি৷ গোমাংস ভক্ষণে সমর্থন জানানোয় তাঁর উপর হামলা হয় বলে জানা যায়৷
The post বিজেপি সদর দফতরের বাইরে ফের স্বামী অগ্নিবেশের উপর হামলা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nKIp1v
via IFTTT
Comments
Post a Comment