‘ফেডারেল ফ্রন্টের নামে মোদীর হাত শক্ত করছেন মমতা’

স্টাফ রিপোর্টার, বহরমপুর: পরের বছর লোকসভা নির্বাচন৷ ওই নির্বাচনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ সরাতে উঠে পড়ে লেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন ফেডারেল ফ্রন্ট গড়তে৷

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উদ্যোগকে ঘিরেই উঠল গুরুতর অভিযোগ৷ তিনি নাকি নরেন্দ্র মোদীর হাত শক্ত করতেই এই উদ্যোগ নিয়েছেন৷ এতে নাকি লাভ হবে বিজেপিরই৷

আরও পড়ুন: উমর খলিদকে গুলি, কলকাতায় বিজেপি দফতরে জানেন কারা হামলা করবে?

মঙ্গলবার এমনই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী৷ এদিন বহরমপুরে এই অভিযোগ তুলেছেন তিনি৷ তাঁর অভিযোগ, ‘‘ফেডারেল ফ্রন্টের নামে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷’’

বিস্তারিত আসছে…

The post ‘ফেডারেল ফ্রন্টের নামে মোদীর হাত শক্ত করছেন মমতা’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KSWKSJ
via IFTTT

Comments