প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায়! অশনি সঙ্কেত দেখছেন অনেকেই
কলকাতা: আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝারগ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, নদীয়ায়। এই জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারন করেছে হাওয়া অফিস। জারি হয়েছে সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর এবং ওডিশা উপকূলের উপর ঘূর্ণাবর্তের জেরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে । পাশাপাশি ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে অবস্থান করছে। হেলে রয়েছে দক্ষিণ – পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও স্পষ্ট হবে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা গিয়েছে দিঘার উপর দিয়ে। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
ইতিমধ্যে রবিবার সকাল থেকে কলকাতা সহ শহরতলির একাধিক জায়গায় প্রবল বৃষ্টি হয়। বেশ কয়েকটি জায়গায় রীতিমত জল দাঁড়িয়ে যায়। নতুন করে বৃষ্টির পূর্বাভাস মাথায় চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের।
The post প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায়! অশনি সঙ্কেত দেখছেন অনেকেই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MpiJpX
via IFTTT
Comments
Post a Comment