অবশেষে সোমনাথ চট্টোপাধ্যায়ের জন্য শোক প্রকাশ সিপিএম পলিটব্যুরোর

স্টাফ রিপোর্টার, কলকাতা: সোমবার সকাল আটটা পনেরোয় লোকসভায় প্রাক্তন স্পিকার তথা দীর্ঘদিনের সিপিএম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু হলেও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করতে সিপিএম পলিব্যুরোর সময় লেগে গেল দুপুর দেড়টা৷

সোমবার প্রকাশিত বিবৃতিতে সি পি আই (এম) পলিটব্যুরো জ্ঞাপন করে জানিয়েছে, তিনি ছিলেন দীর্ঘ দিনের সংসদীয় রাজনীতিক। যিনি ভারতীয় সংবিধানের মূল ভিত্তি বিশেষত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ভিত্তি এবং যুক্ত রাস্ট্রীয় কাঠামো রক্ষায় গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছেন।

একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে তিনি শ্রমিক শ্রেনী এবং বঞ্চিতদের ন্যয় বিচারও সুনিশ্চিত করেছেন। সি পি আই (এম) পলিটব্যুরো তাঁর স্ত্রী ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

(বিস্তারিত আসছে)

The post অবশেষে সোমনাথ চট্টোপাধ্যায়ের জন্য শোক প্রকাশ সিপিএম পলিটব্যুরোর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2P20BzT
via IFTTT

Comments