পোস্তার স্মৃতি উসকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল

শিলিগুড়ি: এ যেন পোস্তা উড়ালপুলের কথাই ফের একবার মনে করিয়ে দিল৷ যদিও শিলিগুড়ির উড়ালপুল ভেহে পড়ায় কোনও হতাহতের খবর নেই এখনও পর্যন্ত৷ জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমার গোয়ালতুলি এলাকায় ৩১ ডি জাতীয় সড়কের উপর নির্মীয়মান একটি উড়ালপুল ভেঙে পড়ে৷

রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে৷ কিন্তু একটি নির্মীয়মান ব্রীজ কিভাভে ভেঙে পড়তে পারে, কি উপকরণ তাতে ব্যবহৃত হয়েছে যার জন্য এই দুর্ঘটনা ঘটল, এমনি হাজারো প্রশ্ন নিয়ে বিক্ষোবে স্থানীয় বাসিন্দারা৷ অবরোধেও নেমেছেন তাঁরা৷

এর পাশাপাশি উত্তপ্রদেশের বাস্তি এলাকায় ২৮ নম্বর জাতীয় সড়কের উপরও একটি নির্মীয়মান উড়ালপুল ভেহে পড়েছে বলে জানা গিয়েছে৷ এই ঘটনায় ২জনের প্রাণ গিয়েছে৷ আহতের সংখ্যা ৪৷ উদ্ধারের কাজ চলছে৷

 

বিস্তারিত আসছে…

The post পোস্তার স্মৃতি উসকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান উড়ালপুল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2B95CEa
via IFTTT

Comments