ফের জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল সেনার

শ্রীনগর: শনিবারের পর রবিবার৷ আবারও জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল করল ভারতীয় সেনা৷ জওয়ানদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এক জঙ্গি৷

আরও পড়ুন: সিধুকে ফাঁসিকাঠে ঝোলানো হোক, দাবি বিজেপি নেতার

জানা গিয়েছে, উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় নওগাঁও সেক্টর থেকে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে৷ সেই সময় ভারতীয় সেনা এলাকায় টহল দিচ্ছিল৷ নিরাপত্তা বাহিনীকে দেখেই শুরু হয় গুলির লড়াই৷ দু’পক্ষের গুলি যুদ্ধে এক জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে৷ এখনও চলছে এনকাউন্টার৷

আরও পড়ুন: দুই মাস নিখোঁজ থাকার পর গ্রেফতার দুই পাক নাগরিক

গত কয়েকদিন ধরে সীমান্তে জঙ্গিদের আনাগোনা আগের থেকে বেড়ে গিয়েছে৷ শনিবারই ভারতে অনুপ্রবেশের সময় জঙ্গিদের খতম করে ভারতীয় সেনা৷ উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংধার সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে তিন জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় ভারতীয় সেনা৷

The post ফের জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল সেনার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OOtJK5
via IFTTT

Comments