পিকনিকের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে, মধ্যপ্রদেশের শিবপুরীতে হড়পা বানে ভেসে গেলেন অন্তত ৩৫ জন
পিকনিকের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। মধ্যপ্রদেশের শিবপুরীতে হড়পা বানে ভেসে গেলেন অন্তত ৩৫ জন। তীব্র জলস্রোতের মধ্যে আটকে পড়েছেন বহু পর্যটক। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। নামানো হয়েছে হেলিকপ্টার ও ডুবুরি। স্থানীয় সূত্রে খবর, সুলতানগড় জলপ্রপাতের কাছে পিকনিক করতে যান অন্তত ৫০০ পর্যটক। প্রত্যক্ষদর্শীদের দাবি, পিকনিকের মধ্যে হঠাৎ জলপ্রপাতের জলস্তর বেড়ে যাওয়ায় ভেসে যান ৩৫জন। ৭ জনকে উদ্ধার করা হলেও ৩০ থেকে ৪০ জনের আটকে থাকার আশঙ্কা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বণ জানিয়েছে, উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে সরকার
from https://ift.tt/2nHccYJ
via IFTTT
from https://ift.tt/2nHccYJ
via IFTTT
Comments
Post a Comment