মালদার মোথাবাড়িতে ২ সন্তানের মায়ের বিরুদ্ধে স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ে করার অভিযোগ, সালিশি সভায় সংঘর্ষ, আহত ১
স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ে করার অভিযোগ ২ সন্তানের মায়ের বিরুদ্ধে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম মালদার মোথাবাড়িতে। ২ পরিবারের সংঘর্ষ। ঠেকাতে গেলে প্রতিবেশী যুবককে কোপ। পরিবারের দাবি, মহিলার স্বামী বাইরে কাজ করেন। ধীরে ধীরে অন্য এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। ৩ দিন আগে দুজনে বিয়েও করেন বলে দাবি পরিবারের। যা নিয়ে চরমে ওঠে দুই পরিবারের বিবাদ। গ্রামবাসীদের দাবি, বিবাদ মেটাতে গতকাল মোথাবাড়ির শ্রীপুর কলোনিতে সালিশি সভা বসে। সেখানেই মহিলার বাপের বাড়ির লোকেরা তাঁর প্রেমিকের পরিবারের উপর চড়াও হয়। ঠেকাতে গেলে প্রতিবেশী এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্তরা।
from https://ift.tt/2PmRTwv
via IFTTT
from https://ift.tt/2PmRTwv
via IFTTT
Comments
Post a Comment