মৃত্যুতেও ভারত-পাকিস্তানকে মিলিয়ে দিয়ে গেলেন বাজপেয়ী
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তানের সঙ্গে শান্তিস্থাপনের বার্তা দিতে চেয়েছিলেন বাজপেয়ী। আর মৃত্যুর পরও সৌহার্দ্যের পথ খুলে দিয়ে গেলেন সেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। একদিন যিনি বাসে চেপে পৌঁছে গিয়েছিলেন লাহোরে, ভারতের সেই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে আসছে পাকিস্তানের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ভারতরত্ন’ বাজপেয়ী। দেশের সব প্রান্ত থেকে দলমত নির্বিশেষে প্রত্যেকে শ্রদ্ধা জানিয়েছেন। শুধু তাই নয়, কয়েক ঘণ্টার মধ্যেই শোকবার্তা দিয়েছে বাংলাদেশ, পাকিস্তানের মত প্রতিবেশি রাষ্ট্র।
সূত্রের খবর, এদিন বিকেলেই ভারতে পৌঁছবেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের আইনবিভাগের মন্ত্রী আলি জাফর।
তাঁর মৃত্যুর পর শোকবার্তায় ইন্দো-পাক সম্পর্কের পরিবর্তনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ভূমিকার পাশাপাশি সার্ক এবং আঞ্চলিক সহযোগিতা-উন্নয়নেও তাঁর পদক্ষেপের কথা বলে পাক সরকার৷
হবু পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে জানান, ‘ইন্দো-পাক সম্পর্কের উন্নতিতে অটল বিহারী বাজপেয়ীর অবদান ভোলার নয়৷ বিদেশমন্ত্রী হিসেবে এই সম্পর্কের উন্নতির দায়িত্ব নিয়েছিলেন তিনি৷’
The post মৃত্যুতেও ভারত-পাকিস্তানকে মিলিয়ে দিয়ে গেলেন বাজপেয়ী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MToJmX
via IFTTT
Comments
Post a Comment