বিপর্যস্ত কেরলকে বাঁচাতে ৫০০ কোটি অনুদান মোদী সরকারের
তিরুবনন্তপুরম: বন্যা বিধ্বস্ত কেরলে পরদর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে তিনি কেরল পৌঁছান এবং পরে হেলিকপ্টারে চড়ে ওই রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেন।
এদিন কেরলের এই প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য ৫০০ কোটি টাকা মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সকালে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বৈঠক করে এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মোদী।
এছাড়াও কেরলের বন্যায় মৃতদের পরিবার পিছু দুই লক্ষ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বনার কারণে যারা জখম হয়েছেন তাঁদেরকে মাথা পিছু ৫০ হাজার করে টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন মোদী। এই সম্পূর্ণ অর্থই দেওয়া হবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে।
এর আগে কেরলের বন্যা দুর্গতদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। চলতি মাসের ১২ তারিখে ওই রাজ্যেকে ১০০ কোটি টাকা সাহায্য করা হবে বলে জানান রাজনাথ।
গত বেশ কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণের রাজ্য কেরলে। এই অতিবৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রাণ গিয়েছে ৩২৪ জনের। তিন লক্ষ ১০ হাজার মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন।
বিস্তারিত আসছে…।
The post বিপর্যস্ত কেরলকে বাঁচাতে ৫০০ কোটি অনুদান মোদী সরকারের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Ph2zfY
via IFTTT
Comments
Post a Comment