বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত কেরলে প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি: বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত কেরল। অবস্থা এতটাই খারাপ যে অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন করে রাতেই তিরুঅনন্তপুরম পৌঁছে যান প্রধানমন্ত্রী। আজ শনিবার বায়ুসেনার বিশেষ বিমানে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী মোদী।
অন্যদিকে, কেরলের বিধ্বংসী বন্যায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ৷ নিখোঁজ বহু৷ তবে, আশার আলো দেখিয়েছে ইন্ডিয়ান আর্মি৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত ৩৬২৭ জন বন্যার্তকে৷ যার মধ্যে আবার ২২ জন বিদেশি৷ হাজার জনের সেনাবাহিনীর দলটিকে প্রথম থেকেই (৯ আগস্ট) বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য নিয়োগ করা হয়েছে৷
কয়েক সপ্তাহের টানা বর্ষণের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয় কেরলে৷ সময় বাড়ার সঙ্গে সঙ্গে যা ভয়ঙ্কর আকার নেয়৷ কেরলের এই বন্যাকে শতাব্দীর সবথেকে বিধ্বংসী বন্যা বলে মনে করা হচ্ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৈরি করা হয়েছে ১৩ টি অস্থায়ী বাধঁ৷ যেগুলি যুক্ত করেছে ৩৮ টি প্রত্যন্ত এলাকাকে৷ সেগুলিকে কাজে লাগিয়েই এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩৬০০ জনের বেশি মানুষকে৷ তার মধ্যে অবশ্য বেশ কিছু বিদেশি৷
প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে, ‘মোট ১৯ গ্রামে পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী৷ যার মধ্যে মেডিকেল কিট অন্যতম৷ এছাড়াও, খাদ্যসামগ্রী সহ ৩০০ লাইভ জ্যাকেট পাঠানো হয়েছে৷’অন্যদিকে, বন্যা নিয়ন্ত্রনের কাজে যুক্ত করা হয়েছে ১০ টি ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্স৷ যাদের প্রত্যেকটিতে রয়েছে ৪৫ জন সদস্য৷ যাদের মূল কাজ হল অস্থায়ী ফুট-ব্রিজের মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে যোগসূত্র স্থাপন করা৷
The post বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত কেরলে প্রধানমন্ত্রী মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N0WCm0
via IFTTT
Comments
Post a Comment