মোদীকে ‘ঝগরুটে’ বলে কটাক্ষ নোবেল জয়ীর
স্টাফ রিপোর্টার, কলকাতা: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনায় মুখর নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ঝগরুটে’ বলে কটাক্ষ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ সদ্য প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তুলনা করতে গিয়েই মোদীর সমালোচনা করেন তিনি৷
‘দেশের নেতা’ হিসাবে অনেকেই তুলে ধরছেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীকে৷ দেশকে এগিয়ে নিয়ে যেতে বাজপেয়ীর বেশ কিছু সিদ্ধান্তের প্রশংসাও করেন প্রাক্তণ নোবেল জয়ী অর্থনীতিবিদ৷ প্রয়াত বাজপেয়ীকে দেশের ‘অন্যতম সেরা’ প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত করেন তিনি৷
এই প্রসঙ্গেই উঠে আসে বর্তমান প্রধানমন্ত্রীর প্রসঙ্গ৷ হাসতে হাসতে নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন, বাজপেয়ী ও মোদীর মধ্যে কোনও তুলনাই চলে না৷ মোদীকে ‘ঝগরুটে’ বলেও সমালোচনা করেন তিনি৷
চলতি বছরের জুলাই মাসেই প্রখ্যাত অর্থনীতিবিদ বলেছিলেন, ‘‘২০১৪ সাল থেকে অর্থনেতিক উন্নয়নের নিরীখে দেশ ক্রমশ পিছনের দিকে এগিয়ে যাচ্ছে৷’’ পরিসংখ্যান তুলে ধরে তাঁর যুক্তির পক্ষে সওয়াল করেছিলেন অমর্ত্য সেন৷ তাঁর মতে প্রতিবেশীরা যখন সামনের দিকে এগোচ্ছে তখন পিছিয়ে পড়ছে ভারত৷ নোবেল জয়ী অর্থনীতিবিদের এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক৷ বিজেপির সমালোচনার মুখে পড়েন অমর্ত্য সেন৷
মোদী প্রসঙ্গে অমর্ত্য সেনের ‘ঝগরুটে’ মন্তব্যকে ঘিরে ফের রাজনীতির ময়দান সরগরম হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷
The post মোদীকে ‘ঝগরুটে’ বলে কটাক্ষ নোবেল জয়ীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vX33jh
via IFTTT
Comments
Post a Comment