জীবন বাঁচাচ্ছো তোমরাই! ‘ধন্যবাদ’ নৌসেনা

তিরুঅনন্তপুরম: কেরলে বন্যা পরিস্থিতি অব্যাহত। শ’য়ে শ’য়ে মানুষের মৃত্যু, কষ্ট-দুর্দশা। জলের তোড়ে ভেসে যাচ্ছে জীবন। এর মধ্যে শুধু স্পষ্ট মানবিকতার একটা সূক্ষ্ম রুপোলী রেখা। ভারতীয় নৌবাহিনী আবার প্রমাণ করতে চলেছে মানুষের পাশে দাঁড়াতে তারা ঠিক কতটা বদ্ধ পরিকর। উদ্ধারকারীরা যারা দিনরাত এক করে তাদের সাহায্য করছেন তাদের প্রতি কৃতজ্ঞতার গল্প গেঁথেছে বহু মানুষ।

গত ১৭ অগস্ট নৌবাহিনী কোচির একটি বাড়ি থেকে দু’জন মহিলাকে উদ্ধার করে তাদের প্রানরক্ষা করে। এবার তাদের অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জানাল সেই দুই মহিলার পরিবার। যে বাড়ির ছাদ থেকে ওই দুই মহিলাকে উদ্ধার করে পাইলট বিজয় ভর্মার নেতৃত্বাধীন নাভাল অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। সেই বাড়ির ছাদে “থ্যাঙ্ক ইউ” লিখে কৃতজ্ঞতা জানাল তারা। যা দেখে নৌসেনা বেজায় খুশি। এই ছবি ট্যুইট করে তাঁরা লিখেছেন,”ব্রাভো”।

এতদিন পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি কেরলের বন্যা পরিস্থিতি। অবস্থার উন্নতি তো নয়ই বরং পরিস্থিতি খারাপ হচ্ছে দিনে দিনে। রবিবার পশ্চিমাঞ্চলের একটি নৌবহর ভারতীয় নৌবহরকে বন্যাক্রান্ত অঞ্চলের মানুষকে সাহায্য করার জন্য কিছু ত্রাণ সামগ্রী দেয়। যার মধ্যে রয়েছে পানীয় জল, দ্রুত তৈরি করে ফেলা যায় এমন খাবার, দুধ, বিস্কুট, থেকে ওষুধ, ফিনাইল, গ্যাস ব্যাগ, ব্লিচিং পাউডার মোমবাতিসহ আরও নানা প্রয়োজনীয় সামগ্রী । প্রায় ৭০ টন ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। মুম্বাইয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকেও ত্রাণ পাঠানো হয়।

এখনও পর্যন্ত এই ভয়াবহ কেড়ে নিয়েছে ৩৭০ টি প্রাণ। বন্যা অধ্যুষিত অঞ্চল থেকে রক্ষা করা হয়েছে প্রায় ৩৮ হাজার মানুষকে। এই বন্যায় রাজ্য প্রায় ১৯,৫১২ কোটি ক্ষতির মুখে পড়েছে।

The post জীবন বাঁচাচ্ছো তোমরাই! ‘ধন্যবাদ’ নৌসেনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MmzVMx
via IFTTT

Comments