ইদে প্রিয় জনের কাছে প্রাণ হাতে করে ঘরে ফেরা
ঢাকা: ইদের ছুটিতে প্রাণ হাতে করে ফেরার ঝুঁকি নিয়েছেন সাধারণ বাংলাদেশিরা৷ পরিস্থিতি সেই আগেরই মতো৷
নির্দিষ্ট সময়সূচি বিপর্যয়ে রেলে ক’দিন ধরে দুর্ভোগ চলছে৷ ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনে প্রবল ভিড়৷ তবে এবার সড়কপথে ইদযাত্রা আগের বছরগুলোর তুলনায় কিছুটা স্বস্তিকর। সোমবার ইদের ছুটি শুরু হওয়ার পর সড়কে ঢল নামে যাত্রীদের। তারপরেই সেই চেনা ছবি শুরু হয় যানজট৷ গাড়ির দীর্ঘ সারিতে ফেরি পারাপারে অপেক্ষায় থাকতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমকরেও ১৫ জনের৷ কোরবানির ইদে ঘরে ফিরতে প্রাণ হাতে করে বাড়ি ফিরছেন লাখো মানুষ।
বুধবার পবিত্র ইদ উল আজহা উদযাপিত হবে সারা দেশে। এর জেরে ছুটি ঘোষণা হয়েছে৷ রাজধানী ঢাকার রাজপথ ফাঁকা। তবে ঢাকার বাইরে যাওয়ার রাস্তায় প্রবল ভিড়৷ এতে ফের প্রশাসনিক গাফিলতি ফুটে উঠেছে৷ ট্রেনে উপচে পড়া ভিড় ছিল। প্রতিটি ট্রেনের ভেতরে তিল ধারণের ঠাঁই নেই৷ শীতাতপ নিয়ন্ত্রিত কামরাতেও ছিল বাড়তি যাত্রী। পুলিশ ও আনসারের বাধা উপেক্ষা করে ট্রেনের ছাদও ছিল যাত্রীতে বোঝাই।

ঢাকার কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, যাত্রীর অতিরিক্ত চাপের কারণে ট্রেন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এই কারণে গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে, ঢাকায় ফিরে আসতেও একই ঘটনা ঘটছে। সময় সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে এতে।
শেষ বেলার ভোগান্তির জন্য সরকারের পরিকল্পনাকে দায়ী করেন জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্য কলামিস্ট আবুল মকসুদ। তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশে উৎসবে দীর্ঘ ছুটি থাকে। চিনে পুরো এক মাস ছুটি থাকে। বাংলাদেশে ঈদের ছুটি মাত্র তিন দিন। সবাই একসঙ্গে শহর ছাড়েন। একসঙ্গে ফেরেন। এ কারণে এত দুর্ভোগ ও প্রাণহানি। অনাবশ্যক ছুটিগুলো কমিয়ে ঈদের ছুটি সাত দিন করা উচিত। তাহলে এ দুর্ভোগ হবে না।’
The post ইদে প্রিয় জনের কাছে প্রাণ হাতে করে ঘরে ফেরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2w2u30R
via IFTTT
Comments
Post a Comment