প্রচার নয়, আমরা কাজে বিশ্বাস করি: আরএসএস

শেখর দুবে, কলকাতা: গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে কেরলের বেশ কয়েকটি জেলা জলের তলায়। এখনও পর্যন্ত ৩৭২ জন মানুষের মৃত্যুর খবর রয়েছে। কিন্তু এর মধ্যেই এক নতুন বিতর্কের জন্ম হয়েছে। কেরল বন্যার্তদের উদ্ধারকার্যে সাহায্য করছে সেবাভারতীর স্বয়ংসেবকরা এরকম বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ছবিগুলো কেরলের বন্যার সময়কার নয়। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে আরএসএসের শাখা সংগঠন সেবাভারতী।

আসল সত্যিটা জানতে কেরলের সেবাভারতীর সঙ্গে যোগাযোগ করলে আরএসএসের শাখা সংগঠনটি Kolkata24x7-কে জানায়, ” আমরা বন্যার্তদের জন্য কাজ করছি। এটা আমাদের কর্তব্য। এর জন্য কোনও প্রচারের প্রয়োজন নেই। আমরা কাজে বিশ্বাসী।”

আরও পড়ুন- মেচেদা রাজ্য সড়কের ধারে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার

বিষয়টির সূত্রপাত কয়েকদিন আগে। সেবাভারতী কেরল নামের এক ফেসবুক পেজ থেকে কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। পরবর্তীকালে ওই ছবিগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অনেকেই দাবি করেন এগুলো আসলে পুরনো ছবি। এরপরই সেবাভারতীর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি বের করা হয়।

কেরল ছাড়াও তামিলনাড়ু সেবাভারতীও কেরলের বন্যার্তদের উদ্ধারে হাত লাগিয়েছে। তামিলনাড়ু সেবাভারতীর থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “শেষ কয়েক সপ্তাহ ধরে সারাদিন উদ্ধারকার্যে ব্যস্ত রয়েছেন আরএসএস এবং সেবাভারতীর স্বয়ংসেবকরা। ১৯ আগস্ট আমরা ১২টি ট্রাকে করে ত্রাণসামগ্রী পাঠাতে পেরেছি, যার মধ্যে ১ লক্ষ জলের বোতল, ২৫ টন চালের প্যাকেট, ১৫ টন বিস্কুট প্যাকেট এবং ৫ টন বিস্কুট প্যাকেট রয়েছে ।”

কেরল সেবাভারতীর এক কার্যকর্তা Kolkata24x7-কে বলেন, “দেখুন সোশ্যাল মিডিয়াতে কে কোন ছবি পোস্ট করছে সেটা দেখার সময় নেই আমাদের। এখানে প্রচুর লোক এখন বন্যায় আটকে রয়েছেন তাদের উদ্ধার করে নিয়ে আসাটাই আমাদের প্রাথমিক লক্ষ্য।”

The post প্রচার নয়, আমরা কাজে বিশ্বাস করি: আরএসএস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LcTAsX
via IFTTT

Comments