৯৯ টাকার এই স্কিমের ভ্যালিডিটি ২৮ দিন
ভোডাফোন প্রকাশ করল নতুন স্কিমের তালিকা৷ এবার মাত্র ৯৯ টাকায় পান ভয়েস কলিংয়ের সুযোগ৷ শুধুমাত্র ভোডাফোনের 4G গ্রাহকরা পাবেন সুবিধাটি৷ অন্যদিকে, প্ল্যানটি থেকে বঞ্চিত থাকছেন 3G ইউজাররা৷ প্ল্যানটিতে আনলিমিডেট লোকাল, এসটিডি, রোমিং কলের সুযোগ থাকছে৷ বৈধতা ২৮ দিন৷ তবে, দিনে সর্বোচ্চ কত মিনিট পর্যন্ত করা যাবে ফোন কল? বিষয়টি এখনও অস্পষ্ট৷
জিওর ৯৮ অথবা এয়ারটেলের ৯৯ টাকার প্ল্যানটিরও বৈধতা রয়ছে ২৮ দিন৷ টেলিকম সংস্থাটি এনেছে ৭৫ টাকার আরও একটি অফার৷ যেখানে থাকছে লিমিটেড ভয়েস কল সহ এসএমএস৷ সম্প্রতি, ভোডাফোন নির্দিষ্ট কিছু ইউজারদের জন্য নতুনভাবে এনেছে ১৯৯ টাকার প্ল্যানটি৷ এছাড়া, নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রতিদিন দ্বিগুণ পরিমানে ডেটা অফার করছে সংস্থা৷ বঞ্চিত থাকছেন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় বাসিন্দারা৷ ১৯৯ টাকার প্ল্যানটিতেও আনলিমিটেড ভয়েস কলের সুযোগ পাবেন ইউজাররা৷
প্ল্যানটির মধ্যে গ্রাহকরা প্রতিদিন পাবেন ২.৮ জিবি ডেটা৷ সঙ্গে থাকছে আললিমিটেড ভয়েস কল৷ তবে, থাকছে একটি নির্দিষ্ট সীমা৷ যেখানে প্রতিদিন ২৫০ এবং সপ্তাহে ১০০০ মিনিট কল করতে পারবেন ব্যবহারকারী৷ এখানে থাকছে না কোন এসএমএসের সুবিধা৷ নতুন ১৯৯ টাকার প্ল্যানে প্রতি জিবি ডেটার মূল্য পড়ছে মাত্র ২.৫৩ টাকা৷
The post ৯৯ টাকার এই স্কিমের ভ্যালিডিটি ২৮ দিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MPhiNI
via IFTTT
Comments
Post a Comment