একবার কি কাকাকে ভাষণ দিতে শুনব না? ভাইঝির চোখে জল
নয়াদিল্লি: ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর৷ বুধবার রাত থেকেই চলছে তাঁর আরোগ্য কামনার প্রার্থনা৷ চিকিৎসকরাও জানিয়েছেন সংকটজনক অবস্থা এখনও কাটেনি প্রাক্তন প্রধানমন্ত্রীর৷ খবর পাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলের একে একে পৌঁছচ্ছেন এইমসে৷ বুধবার রাত থেকেই লাইভ সাপোর্টে রয়েছেন অটল বিহারী বাজপেয়ী৷
এই বার্তা রাজনীতিবিদদের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের গলার স্বরও ভারি করে তুলেছে৷ অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি কান্তি মিশ্রা বলেছেন, ‘‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি মাত্র একবার তাঁকে আবারও একটি বক্তৃতা দিতে যদি দেখতে পেতাম৷ আমাদের পরিবারের কেউ কখনও তাঁর স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারবে না। আমি প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন৷’’

১১ জুন থেকে এইমসে ভরতি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মূত্রনালিতে সংক্রমণ, শ্বাসকষ্টের জন্য তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। তাঁকে দেখতে মেয়ে প্রতিভা আদবানিকে নিয়ে হাসপাতালে যান তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী লালকৃষ্ণ আদবানি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতিশ কুমার, সুশীল মোদী, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু সকলেই পৌঁছেছেন হাসপাতালে৷ প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে দুপুর আড়াইটের বিমানে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কৃষ্ণ মেনন মার্গে বাজপেয়ীর বাড়ির সামনে দু’দিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আধাসামরিক বাহিনী ও দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়।
The post একবার কি কাকাকে ভাষণ দিতে শুনব না? ভাইঝির চোখে জল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vMcMZO
via IFTTT
Comments
Post a Comment