সাপ নিয়ে খেলা দেখিয়ে জোর করে টাকা আদায়, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে সাপুড়েকে গণপিটুনি, পরে গ্রেফতার

<p>দূর-দূরান্তের গ্রামে সাপের খেলা দেখানোর সময় দর্শকদের কাছে সাপ নিয়ে গিয়ে ভয় দেখিয়ে চলে টাকা আদায়। এমনকি মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ সাপুড়ের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার ঘটনা। গতকাল গাঁধী পল্লিতে অভিযুক্ত সাপুড়েকে ধরে ফেলেন স্থানীয়রা। শুরু হয় গণপিটুনি। পরে পুলিশ গিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই স্কুটারে চড়ে বিভিন্ন এলাকায় ঝুলিভর্তি সাপ নিয়ে খেলা দেখিয়ে বেড়ায় ওই সাপুড়ে। অভিযোগ, খেলা শেষে সাপের ভয় দেখিয়ে চলত অর্থ আদায়। গতকাল ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। সাপগুলিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।</p>

from https://ift.tt/2vZ0ddF
via IFTTT

Comments