বিকাশ পুরুষকে শ্রদ্ধা জানাতে গিয়েও সেলফিতে মশগুল জনতা

স্টাফ রিপোর্টার, কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বৃহস্পতিবার বিকেলে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ শুক্রবার সকাল থেকেই তাঁর মরদেহ স্মৃতিস্থলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে৷ বাড়ি থেকে বের করে আকবর রোড- মানসিংহ রোড- ইন্ডিয়া গেট- তিলক মার্গ- আইটিও হয়ে প্রধান কার্যালয়ে শেষবারের জন্য পৌঁছয় অটলবিহারী বাজপেয়ীর দেহ৷ এখান থেকেই স্মৃতিস্থলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ৷

এরআগেই আগেই অটলজিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে অনেকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে সেলফি তোলার প্রতিযোগিতায় মাতেন৷ স্বভাবতই সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ প্রশ্ন তোলেন এ কেমন শ্রদ্ধা? যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় নিজের ছবি তোলার হুড়োহুড়ি৷ সোশ্যাল মাধ্যমেই অনেকে লেখেন, ‘ইয়ং জেনারেশনের কাছে থেকে আরও একটু বেশি সংবেদনশীলতা আশা করেছিলাম৷’

প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে বিজেপি সদর দফতরের বাইরে রাজনৈতিক নেতা, কর্মী,সমর্থক ও অনুগামীরা জড়ো হন৷ সকাল থেকে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন৷ তবে সূচী অনুযায়ী রাষ্ট্রীয় স্মৃতিস্থলের দিকে নিয়ে যাওয়া হয় মরদেহ৷ তাই দুপুর দেড়টার পরই বিজেপি সদর দফতরের গেট বন্ধ করে দেওয়া হয়৷ যে সব কর্মী সমর্থকরা ভেতরে ছিলেন তারাই শুধুমাত্র অটলজিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পান৷ এই সময় টিভি ক্যামেরাতে দেখা যায় দেওয়াল এবং গেট টপকেও অনেক সমর্থক ভেতরে ডুকে আসেন৷ পাশাপাশি দেখা যায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের ভিড়ে দাঁডি়য়ে অনেকেই সেল্ফি তোলায় মত্ত৷ এই দৃশ্যই বিভিন্ন মাধ্যমে প্রচারিত হওয়ার পর অনেকেই ভিড়ের মধ্যে থাকা সেল্ফি ম্যানিয়াকরা অটলজির প্রতি কতটা শ্রদ্ধাশীল তা নিয়ে প্রশ্ন তুলেছেন৷

দিল্লি পুলিশ জানিয়েছে, বিজেপি সদর দফতর থেকে মরদেহ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ, বাহাদুর শাগ জফর মার্গ, দিল্লি গেট, নেতাজী সুভাষ মার্গ, শান্তি বান হয়ে পৌঁছবে স্মৃতিস্থল৷ সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে বাজপেয়ীজির৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিজেপির একাধিক হেভিওয়েট নেতা ও বিরোধী নেতারা পা মেলাবেন অন্তিম যাত্রায়৷ তাই গোটা পথ মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে৷ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও থাকছে এনএসজি৷

The post বিকাশ পুরুষকে শ্রদ্ধা জানাতে গিয়েও সেলফিতে মশগুল জনতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OEAvlF
via IFTTT

Comments