বাজপেয়ীর অন্তিমযাত্রায় হাঁটবেন মোদী
নয়াদিল্লি: পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার অর্থাৎ আজ সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্য৷ বিকেল ৪টে রাষ্ট্রীয় স্মৃতিস্থলে হবে শেষকৃত্য৷ কর্মসূচি অনুযায়ী দুপুর দেড়টার পর বিজেপির সদর দফতর থেকে মরদেহ রওনা দেবে রাষ্ট্রীয় স্মৃতিস্থলের উদ্দেশে৷ পূর্বসুরির অন্তিম যাত্রায় সামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে বিজেপি সদর দফতরের বাইরে রাজনৈতিক নেতা, কর্মী,সমর্থক ও অনুগামীদের ঢল নেমেছে৷ সকাল থেকে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন৷ তবে সূচী অনুযায়ী আরেকটু পরেই রাষ্ট্রীয় স্মৃতিস্থলের দিকে নিয়ে যাওয়া হবে মরদেহ৷ তাই দুপুর দেড়টার পরই বিজেপি সদর দফতরের গেট বন্ধ করে দেওয়া হয়েছে৷ যারা এখন ভেতরে আছেন শুধুমাত্র তারাই শ্রদ্ধা জানাতে পারবেন৷

দিল্লি পুলিশ জানিয়েছে, বিজেপি সদর দফতর থেকে মরদেহ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ, বাহাদুর শাগ জফর মার্গ, দিল্লি গেট, নেতাজী সুভাষ মার্গ, শান্তি বান হয়ে পৌঁছবে স্মৃতিস্থল৷ সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে বাজপেয়ীর৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিজেপির একাধিক হেভিওয়েট নেতা ও বিরোধী নেতারা পা মেলাবেন অন্তিম যাত্রায়৷ তাই গোটা পথ মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে৷ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এছাড়া থাকছে এনএসজি৷

দিল্লির ডেপুটি কমিশনার মধুর বর্মা জানিয়েছেন, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ যারা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেই ভাবেই নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কোনও আপস করা হবে না৷
The post বাজপেয়ীর অন্তিমযাত্রায় হাঁটবেন মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vT4Jdy
via IFTTT
Comments
Post a Comment