দাদুর শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন নেহা
স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: পঞ্চভূতে বিলীন হচ্ছেন বিজেপির বিকাশপুরুষ৷ জ্বলন্ত চিতা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠে যাচ্ছে আকাশে৷ আর সেই দিকে তাকিয়ে অঝোরে কেঁদে যাচ্ছেন নেহা৷
একপাশে মা৷ আরেক পাশে বাবা৷ দু’জনেরই চোখে৷ কিন্তু আবেগের বাঁধ ততটা ভাঙতে দেননি তাঁরা৷ কষ্টকে চেপে রাখতে সক্ষম হয়েছেন নিজেদের মধ্যে৷
আরও পড়ুন: সড়ক নির্মাণে বৈপ্লবিক পদক্ষেপ বাজপেয়ীর হাত ধরেই
কিন্তু পারেননি নেহা৷ মানে নীহারিকা ভট্টাচার্য৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নাতনি৷ তাঁর মা নমিতা ভট্টাচার্য বাজপেয়ীর পালিতা কন্যা৷ বাঙালি ব্যবসায়ী তথা আমলা রঞ্জন ভট্টাচার্যকে বিয়ে করলেও থাকতেন পালক-পিতার সঙ্গেই৷

তাই জন্ম থেকেই বাজপেয়ীর সঙ্গ পেয়েছেন নেহা৷ দাদুর কোলে-পিঠেই বড় হয়েছেন তিনি৷ প্রধানমন্ত্রী থাকাকালীন কিংবা তার আগে বা পরে যখনই বাজপেয়ী কোথায় বেড়াতে গিয়েছেন, মা-বাবার সঙ্গে ছিলেন নেহাও৷ সাধারণ দাদু-নাতনির যেমন সম্পর্ক হয়, অটল-নেহার সম্পর্কও ছিলও তেমনই শ্রদ্ধা ও স্নেহের৷
আরও পড়ুন: ‘বন্ধু’ বাজপেয়ীর পালিতা কন্যাকে চিঠি পাঠালেন দলাই লামা

আরও পড়ুন: মৃত্যুর পর সিপিএমকে ভুল প্রমাণ করেছেন অটল, সোমনাথ
সেই কারণেই দাদুকে হারিয়ে একেবারে শোকস্তব্ধ নেহা৷ শুক্রবার বিজেপির সদর দফতর থেকে বাজপেয়ীর শেষযাত্রায় তিনিও হাঁটতে হাঁটতে রাষ্ট্রীয় স্মৃতি স্থলে হাজির হন তিনি৷ পুরো রাস্তাটাই তিনি ছলছলে চোখে হেঁটেছেন৷ এমনকী, যখন তাঁর হাতে তেরঙ্গা পতাকা তুলে দেওয়া হচ্ছে, তখনই তিনি অনেক কষ্টে চোখের জল বেঁধে রেখেছিলেন৷
আরও পড়ুন: বাজপেয়ীর মৃত্যুতে ব্যক্তিগত ক্ষতি অনুভব করছি: রামনাথ কোবিন্দ

আরও পড়ুন: বিশ্বভারতীতে আচার্য বাজপেয়ীর সঙ্গী হয়েছিল ‘বিতর্ক’
কিন্তু দাহ শুরু হতেই তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি৷ ভেঙে পড়েন কান্নায়৷ তাঁকে স্বান্তনা দিতে দেখা যায় তাঁর বাবা রঞ্জন ভট্টাচার্যকে৷
আরও পড়ুন: অটলের স্মরণসভায় হামলায় অভিযুক্ত তৃণমূল

আরও পড়ুন: জানেন বাবা রামদেবের সঙ্গে কি সম্পর্ক ছিল অটলজির?
The post দাদুর শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন নেহা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OKPytU
via IFTTT
Comments
Post a Comment