হাসপাতালে ভরতি দুর্ঘটনায় জখম সাংসদ কল্যাণ

স্টাফ রিপোর্টার, কলকাতা: শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার লেক কালি বাড়ির কাছে পথ দুর্ঘটনায় আহত হন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের ইনোভা গাড়ি নিয়ে রবীন্দ্র সরোবরের দিকে যাচ্ছিলেন৷ তখন শরৎ বোস রোড ও সার্দান অ্যাভিনিউ এর কাছে একটি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সাংসদের গাড়িতে ধাক্কা মারে৷ দুমড়ে যায় তাঁর গাড়ি। অল্পের জন্য রক্ষা পান সাংসদ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন৷ দুর্ঘটনার পরই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাংসদকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আপৎকালীন বিভাগে রাখা হয়েছে তাঁকে।

পড়ুন:  টিটাগড়ে রেল অবরোধের জেরে ব্যাহত পরিষেবা

ট্যাক্সিটি আটক করেছে পুলিশ৷ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রবীন্দ্র সরোবর থানা ও সাউথ ইষ্ট ট্রাফিক গার্ডের পুলিশ৷ তৃণমূল সাংসদের গাড়িতে এভাবে ধাক্কা মারার বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখছে পুলিশ৷ তবে এই ঘটনা নিছকই দুর্ঘটনা কি না, সেবিষয়টিও তদন্ত করে দেখবে পুলিশ৷

এর আগেও একদিন সকালে লেক চত্বরে প্রাতঃভ্রমণ করার সময়ে তৃণমূলের সাংসদকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ। সেদিন এক যুবক তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ ফের লেক কালি বাড়ির কাছে দুর্ঘটনায় আহত হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

The post হাসপাতালে ভরতি দুর্ঘটনায় জখম সাংসদ কল্যাণ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MTyvFH
via IFTTT

Comments