দুই মাস নিখোঁজ থাকার পর গ্রেফতার দুই পাক নাগরিক
লখনউ: মাস দুয়েক ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ধরা পরল দুই পাক নাগরিক। ধৃতেরা হল সঞ্জীব এবং যুগেশ। সম্পর্কে এরা দুই ভাই।
পাকিস্তানের কারাট জেলার মাস্তুল শহরের বাসিন্দা এই দুই ভাই। ভিসা নিয়েই তারা ভারতে প্রবেশ করে। দীর্ঘ দিন ধরেই তারা উত্তর প্রদেশের মীরাট শহরে বসবাস করছিল। রুটিরুজির জন্য শুরু করেছিল ব্যবসা। হিন্দু ধর্মীয় হওয়ার কারণে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্যেও আবেদন করেছিল সঞ্জীব এবং যুগেশ।
সব কিছু চলছিল মসৃণ পথেই। গত জুন মাস থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় এই দুই পাক নাগরিক। ততদিনে ফুরিয়ে গিয়েছে ভিসার মেয়াদ। মীরাটে যে বাড়িতে তারা থাকছিল সেই বাড়ি তালাবন্ধ দেখে সন্দেহ জাগে পুলিশের। ভিনদেশি দুই নাগরিকের সন্ধানে তদন্ত শুরু করে গোয়েন্দারা। অবশেষে মাস দুয়েক পরে মিলেছে সাফল্য। মধ্য প্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার করা হয়েছে দুই ভাইকে। তাদের বিরুদ্ধে বিদেশী আইনের ১৪ নং ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকাপাকিভাবে ভারতে থাকার উদ্দেশ্যেই সঞ্জীব এবং যুগেশ ভারতে এসেছিল। বৈধ উপায়েই নাগরিকত্বের আবেদন করেছিল তারা। মীরাটে থাকাকালীন শুরু করে নিজেদের ব্যবসা। সেই ছোট ব্যবসা করেই করেছিল নিজেদের বাড়ি। আরও ভালো বাড়ি করার জন্য পুরনো বাড়ি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিয়েছিল তারা। ব্যবসায় ভাটা পরতেই ঘটল বিপত্তি। বন্ধ হয়ে গেল ব্যাংকে ঋণের কিস্তি দেওয়া। বিপদ বুঝে তারা মীরাট ছেড়ে মধ্য প্রদেশের ইন্দোরে থাকতে শুরু করে। যদিও শেষ রক্ষা হয়নি। মাস দুই গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে তাদের আপাতত ঠাঁই হয়েছে শ্রীঘরে।
দুই পাক নাগরিকের আচমকা গায়েব হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছিল পুলিশ। যদিও গোয়েন্দা বিভাগের কর্মী রতন নৌলাক্কা জানিয়েছেন যে এই দুই ভাইয়ের উপরে আমরা অনেকদিন ধরে নজর রেখেছি। বিতর্কিত কিছু কখনও দেখিনি। মীরাট বা ইন্দোর কোথাও কখনও ভারত বিদ্বেষী ক্রিয়াকলাপ চোখে পড়েনি।
The post দুই মাস নিখোঁজ থাকার পর গ্রেফতার দুই পাক নাগরিক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OJm283
via IFTTT
Comments
Post a Comment