হিংসায় উস্কানি দেওয়ায় যোগীকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট
লখনউ: তাঁর উস্কানিমূলক বক্তব্য থেকেই ছড়িয়েছিল হিংসা। এলাহাবাদ হাইকোর্ট তাঁকে ছাড় দিলেও সেই সুযোগ দিল না সুপ্রিম কোর্ট। জারি হল নোটিশ।
যাকে নিয়ে এত আলোচনা তিনি হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০০৭ সালের জানুয়ারি মাসে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোর্খপুরের গোরক্ষনাথ মন্দির সংলগ্ন এলাকা। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ঘটে যাওয়া হিংসায় ক্ষতি হয়েছিল লক্ষাধিক টাকার। লুটপাট চালানো হয়েছিল শতাধিক দোকানে।
আরও পড়ুন- প্রসবের জন্য সাইকেল চালিয়ে হাসপাতালে গেলেন মন্ত্রী
সেই সময়ে গোরক্ষপুরের সাংসদ চিলেন যোগী আদিত্যনাথ। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ১১ দিন পুলিশ হেফাজতে চিলেন তিনি। যোগীর উস্কানিমূলক বক্তব্যের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। ওই অডিও-টিতে যে যোগীর কণ্ঠস্বর শোনা গিয়েছিল তা অনেক আগেই প্রমাণিত হয়।
প্রাথমিকভাবে ওই মামলার তদন্ত ভার নিয়েছিল সিআইডি। ২০০৮ সালে গোরক্ষপুর হিংসার সিবিআই তদন্ত চেয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করে আসাদ হায়াত এবং পারভেজ নামের দুই যুবক। সমগ্র ঘটনার জন্য যোগী আদিত্যনাথের উস্কানিমূলক বক্তব্যকেই দায়ি করা হয়। তাঁর বিরুদ্ধে ৩০২, ৩০৭, ১৫৩এ, ৩৯৫ এবং ২৯৫ ধারায় তদন্তের আবেদন জানানো হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যোগী সহ আরও সাত জনের বিরুদ্ধে সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিয়েছিল। এর পরে আসাদ হায়াত এবং পারভেজ সুপ্রিম কোর্টে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নোটিশ পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি দীপক মিশ্র উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন। ২০০৭ সালে ঘটে যাওয়া সেই হিংসার জন্য রাজ্য সরকারের জবাব চেয়েছেন আগামী চার সপ্তাহ সময়ের মধ্যে।
The post হিংসায় উস্কানি দেওয়ায় যোগীকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OXiZt9
via IFTTT
Comments
Post a Comment