এনডিএ-র হাত ছেড়ে একা লড়ার ডাক জোটসঙ্গীর

চণ্ডীগড়: হরিয়ানার ইতিহাস গড়ার ডাক দিল এনডিএ শরিক শিরোমনি আকালি দল। বিধানসভা ও লোকসভা নির্বাচনে এক লড়ার কথা ঘোষণা করলেন শিরোমনি আকালি দলের প্রেসিডেন্ট সুখবীর সিং বাদল। কৃষকদের জন্য বিনা পয়সায় বিদ্যুত্‍ ও সেচের জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হরিয়ানায় একটি র‍্যালিতে একথা প্রচার করেন তিনি।

পঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী রবিবার কুরুক্ষেত্রের পিপলিতে দলীয় সভায় ভাষণ দিতে গিয়ে বলেন, কোনও দলের সাহায্য ছাড়াই তাঁদের দল বিজয়ী হবে। ২০১৯-এর নির্বাচনে অকালি দল হরিয়ানায় একাই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিজয়ী হবে বলে দাবি করেছেন সুখবীর সিং বাদল। হরিয়ানায় নতুন ইতিহাস তৈরি করতে পঞ্জাবিদের কাছে তিনি শিরোমনি অকালি দলের পতাকার তলায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

সুখবীর সিং বাদল এদিন আরও বলেন, তাঁরা পঞ্জাবের জন্য যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পালন করেছিলেন। এবার হরিয়ানার মানুষের উন্নতিতে তারা দায়িত্ব নিতে চান। সেইজন্য হরিয়ানায় নতুন ইতিহাস তৈরি করতে পঞ্জাবিদের কাছে তিনি শিরোমনি অকালি দলের পতাকার তলায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। বেশ কিছুদিন আগে হরিয়ানায় ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের সঙ্গে সমঝোতা করে লড়াইয়ের কথা বলেছিল শিরোমনি অকালি দল। যদিও সেই জোট ভেঙে গিয়েছে।

বাদল ঘোষণা করেছেন, তাঁর দল হরিয়ানায় ক্ষমতায় আসে, তাহলে কৃষিক্ষেত্রের জন্য বিনা পয়সায় বিদ্যুত্‍ দেওয়া হবে। দলিতদের মাসে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত্‍ বিনা পয়সায় দেওয়া হবে। মাঠে সেচের জন্য বিনামূল্যে জল দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

The post এনডিএ-র হাত ছেড়ে একা লড়ার ডাক জোটসঙ্গীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L7sCTG
via IFTTT

Comments