সঙ্কটজনক বাজপেয়ী: হাসপাতালে পৌঁছলেন সুষমা স্বরাজ

11:51am: এইমসে পৌঁছলেন ফারুক আব্দুল্লা। কিছুক্ষণের মধ্যেই আবার যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

11:00am: মেডিক্যাল বুলেটিন প্রকাশ করল এইমস। জানাল, বাজপেয়ীর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। হাসপাতালে গেলেন, নীতিশ কুমার, সুশীল মোদী।

10:53am: এইমসে পৌঁছলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বাজপেয়ীকে দেখতে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

10:21am: হাসপাতালে পৌঁছলেন বাজপেয়ীর দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সঙ্গী লালকৃষ্ণ আদবাণী।

10:07am: বাজপেয়ীকে দেখতে এইমসে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গত ২৪ জুলাই তিনি দেখতে গিয়েছিলেন বাজপেয়ীকে।

09:54am: হাসপাতালে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু। সকাল সাড়ে ১০টা পরবর্তী মেডিক্যাল বুলেটিন প্রকাশ করবে বলে সূত্রের খবর।

09:32am: হাসপাতালে পৌঁছলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

09:28am: এইমসে যাচ্ছেন আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এছাড়া কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও যাচ্ছেন হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

09:00am: গত ২৪ ঘণ্টায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার রাত থেকেই দফায় দফায় এইমস হাসপাতালে ছুটছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

রাতভর লাইফ সাপোর্টে ছিলেন বাজপেয়ী। সকালেও তাঁকে দেখতে গেলেন অমিত শাহ, লালকৃষ্ণ আদবানীর মত বিজেপি নেতারা।

এদিন সকালেই তাঁকে দেখতে হাসপাতালে যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এরপর এক যান অমিত শাহ সহ বহু নেতা। সূত্রের খবর, বৃহস্পতিবারই ফের হাসপাতালে যাবেন নরেন্দ্র মোদী। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাজপেয়ীকে দেখতে যাচ্ছে বলে খবর। এদিন বিকেলেই যাবেন মমতা।

The post সঙ্কটজনক বাজপেয়ী: হাসপাতালে পৌঁছলেন সুষমা স্বরাজ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ODagvO
via IFTTT

Comments