পাকিস্তানের এই জায়গা সাজলও তেরঙায়
ইসলামাবাদ: ৭২ তম স্বাধীনতা দিবস পালন করছে গোটা দেশ৷ সেই উৎসবে সামিল পাকিস্তানও! পাকিস্তানের এই জায়গা রঙিন হয়ে উঠল তেরঙার রংয়ে৷ পাকিস্তানে ভারতীয় দূতাবাস বুধবার মধ্যরাতেই সাজল ত্রিবর্ণে৷
দূতাবাস ভবনের দেওয়ালে ত্রিবর্ণের আলো ও বাইরের দেওয়াল ত্রিবর্ণ রংয়ে রাঙিয়ে তোলা হয়৷ রীতিমতো দৃষ্টি নন্দন ছিল সে দৃশ্য৷
এরআগে, ভারতীয় দূতাবাসে যান পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রধান ও হবু প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাকিস্তানে ভারতীয় হাই কমিশনার অজয় বিশারিয়ার উদ্যোগে এক সৌজন্য বৈঠকের আয়োজন করা হয়৷ সেখানে হাজির হন হবু পাক প্রধানমন্ত্রী৷ ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এই বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক বলে ব্যাখ্যা করা হয়৷
শুধু বৈঠকই নয়, সাক্ষাত শেষে ইমরান খানকে ভারতীয় ক্রিকেটারদের সই ও শুভেচ্ছা বার্তা সম্বলিত একটি ক্রিকেট ব্যাট উপহার দেন ভারতীয় হাই কমিশনার৷
ইমরান খানের জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে৷ দুদেশের সম্পর্কের শৈত্য কাটিয়ে যাতে মানোন্নয়ন ঘটে, সেদিকেই লক্ষ্য রাখা হবে বলে সম্মত হয়েছেন ইমরান ও অজয় বিশারিয়া৷ শুক্রবার পাকিস্তান তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খানের সঙ্গে আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে৷ ভারত পাকিস্তান সম্পর্কের নানা দিক আলোচনায় জায়গা করে নেয়৷
তার আগে, স্বাধীনতা দিবসের একদিন আগে মিষ্টি বিতরণ করে দুদেশের সীমান্তে প্রহরারত জওয়ানরা৷ আটারি-ওয়াঘা সীমান্তে ভারতীয় সেনাদের মিষ্টির বাক্সে মৈত্রীর বার্তা দেয় পাকিস্তান। মঙ্গলবার, ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা হয়৷ সেই উপলক্ষে সীমান্তে ভারতীয় সেনা ও পাক সেনাদের মধ্যে হয় মিষ্টি বিতরণ। ৭১ তম স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান।
The post পাকিস্তানের এই জায়গা সাজলও তেরঙায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nEnXz2
via IFTTT
Comments
Post a Comment