ফের অটো চালকের দৌরাত্ম্য, কাটা রুটের প্রতিবাদ করায় যাদবপুরে মহিলা যাত্রীকে চড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে নয়া অটো নীতি

মহিলা যাত্রীকে চড় মারার অভিযোগে গ্রেফতার অটো চালক। গতকাল রাতে ঘটনাটি ঘটে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড এলাকায়। মহিলার দাবি, একটানা বাঘাযতীন যেতে অস্বীকার করেন অটো চালক আশিস সাহা। অভিযোগ, এই নিয়ে বচসা শুরু হলে রাস্তার মধ্যেই মহিলাকে চড় মারেন তিনি। এরপর অভিযুক্ত অটো চালককে ধরে যাদবপুর থানায় নিয়ে আসেন স্থানীয়রা। কর্তব্যরত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই মহিলা।

from https://ift.tt/2MJFj8K
via IFTTT

Comments