সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে \'প্রতারণা\', মালদার হবিবপুর থেকে সিআইডি-র হাতে গ্রেফতার অভিযুক্ত
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। মালদার হবিবপুর থেকে সিআইডি-র হাতে গ্রেফতার অভিযুক্ত। ধৃত রঞ্জিৎ বিশ্বাস হবিবপুরের পার্বতী ডাঙার বাসিন্দা। অভিযোগ, সেনাবাহিনীর মিলিটারি ইমার্জেন্সি সার্ভিস বিভাগে স্টোর কিপার পদে চাকরি দেওয়ার নাম করে শিলিগুড়ি ও তার আশপাশের এলাকায় বেশ কয়েকজনের কাছ থেকে ২-৩ লক্ষ টাকা করে হাতিয়ে নেয় রঞ্জিৎ। শিলিগুড়ির প্রধাননগর থানায় অভিযোগ দায়ের হয়। তার প্রেক্ষিতে তদন্তে নামে সিআইডি। গ্রেফতার করা হয় অভিযুক্ত রঞ্জিৎ বিশ্বাসকে। এই চক্রে আর কারা জড়িত, তাদের খোঁজ চলছে।
from https://ift.tt/2MQFOOb
via IFTTT
from https://ift.tt/2MQFOOb
via IFTTT
Comments
Post a Comment