চিন্তা বাড়িয়ে ফের কমল টাকার দাম, প্রতি ডলারে ৭০.০৯
নয়াদিল্লি: মঙ্গলবার ফের একবার কমল টাকার দাম৷ এদিন তা কমে হয়েছে প্রতি ডলারে ৭০.০৯ টাকা। সোমবারই ভারতীয় টাকা দুর্বল হয়ে পড়ে এবং বাজার খোলার সময় তার দাম ছিল ৬৯.৯৩ টাকা। এতটা পতন আগে কখনও হয়নি৷
এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে নেমে এসেছিল পুরো একটাকা৷ শুক্রবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল ট্রাম্প তুরস্ক থেকে আমদানির পণ্যের উপর শুল্ক চাপানোয় আর্থিক বাজারে প্রভাব পড়েছে৷ তুরস্কের মুদ্রা লিরার দাম ৪৫ শতাংশ নেমে যায় এদিন৷
পড়ুন: স্টেট ব্যাংকে ক্ষতির ধারা অব্যাহত, নামল শেয়ার সূচক
মঙ্গলবার ফের একবার প্রভাব পড়ে৷ লিরার অবমূল্যায়ণেই এই অবস্থা বলে জানা গিয়েছে৷ এবং এর ফলে আন্তর্জাতিক স্তরে আর্থিক সংকট বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
বিস্তারিত আসছে…
The post চিন্তা বাড়িয়ে ফের কমল টাকার দাম, প্রতি ডলারে ৭০.০৯ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2B5WnV0
via IFTTT
Comments
Post a Comment