সড়ক নির্মাণে বৈপ্লবিক পদক্ষেপ বাজপেয়ীর হাত ধরেই
নয়াদিল্লি: ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্যে দেশ জুড়ে সড়ক নির্মাণে ‘সোনালী চতুর্ভুজ’ প্রকল্প প্রধানমন্ত্রী বাজপেয়ীর আমলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ এর ফলে গতি বেড়েছে দেশের শিল্প, কৃষি, ব্যবসা বাণিজ্যের৷ দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায়ও আমূল পরিবর্তন পরিলক্ষিত হয়৷
দশের চার প্রান্তে চার মেট্রো শহর দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইকে সড়ক পথে জুড়েছে সোনালী চতুর্ভুজ৷ ভারতের এই বৃহত্তম সড়ক প্রকল্পের দৈর্ঘ ৫৮৪৬ কিলোমিটার৷ শুধু চার মেট্রো সিটিই নয়, এই প্রকল্পের ফলে উপকৃত আমেদাবাদ, ভূবনেশ্বর, জয়পুর, কানপুর, পুণে, সুরাট, আজমের, বাইজাক, বিশাখাপত্তনম সহ অনেক অপক্ষাকৃত ছোট শহরও৷
আরও পড়ুন: সবচেয়ে বেশি বার এভারেস্ট জয় করেছেন ভারতীয়রা
সড়ক নির্মাণ প্রকল্পে ভারতে ‘সোনালী চতুর্ভুজ’ই সবচেয়ে বড় প্রকল্প৷ বিশ্বের ইতিহাসে এটি পঞ্চম বৃহৎ সড়ক নির্মাণ প্রকল্প৷ কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের অধীন জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গড়ে গড়ে ওঠে এই রাস্তা৷ চার ওবং ছয় লেনের এই রাস্তা নির্মামে খরচ পড়ে প্রায় ৬০০ বিলিয়ন৷
দেশকে সড়ক পথে জুড়তে এই প্রকল্পের সিদ্ধান্ত হয় ১৯৯৯ সালে৷ কাজ শুরু হয় ২০০১ সাল থেকে৷ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী অটলবিহরী বাজপেয়ী৷ ২০০৬ সালে প্রকল্প শেষ হওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও জমি অধিগ্রহণ, স্থানীয় সমস্যা ও অর্থের কারণে প্রকল্প রূপায়ণে অনেকটাই দেরি হয়৷ অবশেষে ২০১২ সালে মোট ১৩টি রাজ্যে অবস্থিত সোনালী চতুর্ভুজ প্রকল্পের কাজ শেষ হয়৷
আরও পড়ুন: ‘বন্ধু’ বাজপেয়ীর পালিতা কন্যাকে চিঠি পাঠালেন দলাই লামা
বেজপেয়ীর আমলে হওয়া সোনালী চতুর্ভুজকে ভারতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ বলে আখ্যায়িত করা হয়৷ এইন প্রকল্পকে মোট চার ভাগে ভাগ করা হয়৷ প্রথম ভাগ বা জোন হল, দিল্লি থেকে কলকাতা৷ এই পথের দৈর্ঘ ১৪৫৩ কিলোমিটার৷
দ্বিতীয়ভাগটি হল ১৪১৯ কিলোমিটর দৈর্ঘ সম্পন্ন দিল্লি মুম্বই সড়ক৷ তৃতূয় ভাগটি বিস্তৃত মুম্বই থেকে চেন্নাই পর্যন্ত৷ এর বিস্তার ১২৯০ কিলোমিটার৷ চতুর্থ ভাগটি ১৬৮৪ কিলোমিটারের, যা চেন্নাই থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত৷ বিশেষজ্ঞরা অনেকেই বলেন এই সোনালী চতুর্ভুজ প্রকল্পের মাধ্যমেই ভারতীয় ইতিহাসে স্থায়ী জায়গা করে নেবেন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী৷
আরও পড়ুন: বাজপেয়ীর মৃত্যুতে ব্যক্তিগত ক্ষতি অনুভব করছি: রামনাথ কোবিন্দ
The post সড়ক নির্মাণে বৈপ্লবিক পদক্ষেপ বাজপেয়ীর হাত ধরেই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PjkkLy
via IFTTT
Comments
Post a Comment