দুবাইয়ে নদিয়ার শ্রমিকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

দুবাইয়ে নদিয়ার শ্রমিকের রহস্যমৃত্যু। খুনের অভিযোগ পরিবারের। ঘটনার ১৪ দিন পর গ্রামের বাড়িতে ফিরল কফিনবন্দি দেহ। পরিবারের দাবি, বছরদেড়েক আগে হোগলবেড়িয়ার কুচাইডাঙা গ্রাম থেকে কাজের সন্ধানে দুবাই যান মহিবুল খান। চলতি মাসের ৮ তারিখ তাঁর বাড়িতে ফোন করে এক সহকর্মী জানান, ৭ অগাস্ট মহারাষ্ট্র ও হায়দরাবাদের দুই যুবক মহিবুলকে খুন করেছে। যদিও খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। দুবাই থেকে মৃত শ্রমিকের দেহ আনতে স্থানীয় তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্রর দ্বারস্থ হয় মৃত শ্রমিকের পরিবারের লোকজন। এরপর আজ সকালে মৃতদেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়।

from https://ift.tt/2OTKbJa
via IFTTT

Comments