ফোনে সাহায্য চাইতেই ১১ জন মিলে ধর্ষণ করল নাবালিকাকে

রাঁচি: ফের প্রকাশ্যে এল ভয়াবহ ধর্ষণের ঘটনা। দুই নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হল ১১ জনকে। ঝাড়খণ্ডের লোহারডাঙা জেলার ঘটনা।

অভিযোগের ভিত্তিতে পুলিশ হিরি হারা টোলি এলাকায় তল্লাশি চালায় পুলিশের একটি বিশেষ টিম। সেখান থেকেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানান, ডেপুটি পুলিশ সুপার আশিষ কুমার মাহলি। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৮-এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

গত ১৬ অগস্ট এই ধর্ষণের ঘটনা ঘটে। হিরি রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীদের মধ্যে এক নাবালিকা ফোনে সাহায্য চেয়েছিল এক বন্ধুর কাছে। সাহায্য করার বদলে ওই বন্ধু ১১ জনকে পাঠিয়ে দেয়। তারা এসে নাবালিকাকে এক নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই তাদের ধর্ষণ করা হয় বলে খবর। তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল।

নাবালিকাদের তরফে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই গঠন হয় বিশেষ টাস্ক ফোর্স। পুলিশ সুপার প্রিয়দর্শি অলোক ঘটনার তদন্তের নির্দেশ দেন। টাস্ক ফোর্সের নেতৃত্বে ছিলেন, পুলিশ অফিসার অরবিন্দ কুমার বার্মা ও মাহলি।

ওই নাবালিকাদের মোবাইলও উদ্ধার করেছে পুলিশ।

The post ফোনে সাহায্য চাইতেই ১১ জন মিলে ধর্ষণ করল নাবালিকাকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OSN78X
via IFTTT

Comments