কেন জানেন ২০১৯ লোকসভা নির্বাচনে মোদীর কাছে গুরুত্বপূর্ণ ছিলেন অটল?

নয়াদিল্লি: ২০১৪ সালে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসার সময়ে নরেন্দ্র মোদীর বড় ভরসা ছিলেন পূর্বসূরি অটল বিহারী বাজপেয়ী। পাঁচ বছর পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও সেই অটলই বড় ভরসা মোদীর।

দীর্ঘ রোগভোগের পরে গত বৃহস্পতিবার পরলোকে গমন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তার আগে বুধবার স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়ে বারবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীর কথা বলেছেন মোদী। জম্মু কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করতে বাজপেয়ীর মডেল অনুসরণ করার পক্ষে সওয়াল করেছিলেন মোদী। তিনি বলেন, “জম্মু-কাশ্মীরের জন্য অটলজি সঠিক দিশা দেখিয়েছিলেন। আমাদের সেই পথেই চলা উচিত। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা করতে তিনটি উপকরণ দরকার। সেগুলি হল- মানবতা, গণতন্ত্র এবং কাশ্মীরিয়াত।”

শুধুমাত্র মোদী নন, বিজেওই সভাপতি অমিত শাহের মুখেও বহুবার শোনা গিয়েছে কাশ্মীর নিয়ে অটলজির ওই বক্তব্য। রাজনীতি থেকে অবসর নেওয়ার এক যুগ পরেও পদ্ম শিবিরের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে রয়েছেন বাজপেয়ী। এখনও দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির হোর্ডিং বা পোস্টারে বিশেষ গুরত্ব দেওয়া হয় তাঁকে। বড় করে ছাপানো হয় অটল বিহারী বাজপেয়ীর ছবি।

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ঘোষণা হওয়ার আগে একাধিকবার দিল্লির এইমস হাসপাতালে গিয়েছিলেন মোদী। সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদী সরকার। আগামী এক বছর সময়ের মধ্যে রয়েছে দেশের সপ্তদশ লোকসভা নির্বাচন। এই এক বছর সময়ের মধ্যে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কর্মসূচী ঘিরে বিশেষ ভূমিকা নিতে চলেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তাঁর নীতি এবং আদর্শের উপরে ভর করেই ভোটের বৈতরণী পার করতে চাইছে মোদী-অমিত শাহ। এমনই জানা গিয়েছে বিজেপি সূত্রে।

বিজেপি নেতা সেসাদ্রি ছেরি বলেছেন, “বাজপেয়ী আমাদের একমাত্র আইকন। তিনিই আমাদের বেঞ্চমার্ক এবং ব্র্যান্ড পজিশন। ১৯৫৭ সালের পর ১০ বাস লোকসভা নির্বাচনে জিতেছিলেন। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পরে বাজপেয়ী হেরে গিয়েছিলেন। সেই বছরে বিজেপি মাত্র দু’টি আসন পেয়েছিল- অন্ধ্র প্রদেশ এবং গুজরাতে একটি করে।” জন সংঘের প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের নামে মোঘলসরাই স্টেশনের নামকরণ করা হয়েছে। তিনি বিজেপির আইকন নয়। এই বিষয়ে সেসাদ্রি বলেছেন, “বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীদের অনেকেই জানেন না যে দীনদয়াল উপাধ্যায় কে ছিলেন? কিন্তু সকলেই অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে অবগত।” অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য রাখার কৌশলও মোদী অনুসরণ করে চলেন বলে দাবি করেছেন সেসাদ্রী।

The post কেন জানেন ২০১৯ লোকসভা নির্বাচনে মোদীর কাছে গুরুত্বপূর্ণ ছিলেন অটল? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OIx8df
via IFTTT

Comments