অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্যে পাক প্রতিনিধি দলে মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির সৎ ভাই!

পাকিস্তান আছে পাকিস্তানেই। অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্যে পাক প্রতিনিধি দলে মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির ভাইকে পাঠিয়েছিল ইসলামাবাদ! প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার ৪ সদস্যের প্রতিনিধি দল পাঠায় পাকিস্তান। সেই প্রতিনিধি দলেই পাকিস্তানের আইনমন্ত্রীর সঙ্গে ভারতে আসেন দাউদ গিলানি ওরফে ডেভিড হেডলির সৎ ভাই ড্যানিয়েল গিলানি। যদিও, ড্যানিয়েল গিলানির দাবি, দাউদ গিলানি তথা ডেভিড হেডলির সঙ্গে তাঁর এখন কোনও সম্পর্ক নেই। বাবার মৃত্যুর সময় শেষবার দু’জনের দেখা হয়েছিল বলে দাবি ড্যানিয়েলের।

from https://ift.tt/2OLmwdG
via IFTTT

Comments