বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবেন: শেখ হাসিনা

ঢাকা:  “ আমাদের এই ভূখণ্ডে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে বসবাস করবেন, যার যার অধিকার নিয়ে। আর সেই অধিকারটা ভোগের জন্য যা যা করবার দরকার, সুযোগ সুবিধা দরকার- সরকার হিসেবে আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে, সম্মানজনকভাবে, সকলে যেন যার যার ধর্ম পালন করতে পারেন।” শ্রীকৃষ্ণের জন্ম তথা জন্মাষ্টমী উপলক্ষে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

বুধবার ঢাকার গণভবনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানান শেখ হাসিনা৷ তিনি বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষদের সমান অধিকার নিয়ে বসবাসের কথা৷ হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এই বাংলাদেশে আপনারা হিন্দু সম্প্রদায়- আপনাদের নিজেদের অধিকার নিয়েই বসবাস করবেন। আপনাদের কারোর কাছে চাইতে হবে কেন?”

প্রধানমন্ত্রী বলেন, নিজের যোগ্যতায় আপনারা আপনাদের স্থান করে নেবেন। আপনাদের সব সময় এই আত্মবিশ্বাস থাকতে হবে যে, এই মাটিটা আপনাদেরও। আপনি-আমি বলে কিছু নাই। এই বাংলাদেশে যারাই বসবাস করেন, যারাই নাগরিক; প্রত্যেক নাগরিকের সমান অধিকার। সেই অধিকার সর্বক্ষেত্রে- আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্র, আপনার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে সমান অধিকার আপনারা ভোগ করবেন৷ সেটাই আমরা করতে চাই। যেহেতু সরকারে আছি এটা আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। ছিলেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা৷

The post বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবেন: শেখ হাসিনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wxt1t0
via IFTTT

Comments